মুম্বই, ১৯ জুলাই (হি.স.): বর্তমানে ভারতের আর্থিক অবস্থা কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এই অভিমত পোষণ করলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-র গভর্নর শক্তিকান্ত দাস। একইসঙ্গে তিনি বলেছেন, “আরবিআই সক্রিয়ভাবে ইউপিআই-এর মতো উদ্ভাবনকে উৎসাহিত করছে, ভারতে আরও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ক্ষেত্র তৈরি করতে পেমেন্ট সিস্টেমকে পুনর্নির্মাণ করা হচ্ছে।”শুক্রবার মুম্বইয়ে এফই মডার্ন বিএফএসআই সম্মেলন ২০২৪-এ বক্তৃতায় আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, “ব্যাঙ্কগুলি অন্যান্য উৎসের উপর নির্ভরতা বাড়িয়ে ক্রেডিট-আমানতের ব্যবধান পূরণ করতে চেয়েছে। এটি সুদের হারের গতিবিধির প্রতি তাঁদের সংবেদনশীলতা বাড়ায় এবং তারল্য ব্যবস্থাপনার জন্য চ্যালেঞ্জ তৈরি করে। ক্রেডিট বৃদ্ধি শক্তিশালী থাকার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্কগুলিকে ক্রেডিট আন্ডাররাইটিং স্ট্যান্ডার্ডগুলিতে মনোনিবেশ করতে হবে।”

ভারতে আর্থিক অবস্থা কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে : শক্তিকান্ত দাস
Releated Posts
৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি
যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…
রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং
নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…
পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী
জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…
খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের
নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…


















