News Flash

  • Home
  • দেশ
  • হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায, মৃত্যু সাইকেল আরোহীর
Image

হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে পথ দুর্ঘটনায, মৃত্যু সাইকেল আরোহীর

পূর্ব মেদিনীপুর, হলদিয়া, ১৯ জুলাই (হি.স.):- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের কামারদা এলাকায় সাত সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। জানা গিয়েছে, মেচেদা থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল একটি গাড়ি। সেই সময় গাড়িটি সাইকেল আরোহীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি নয়ানজুলিতে পড়ে যায়।

দুর্ঘটনার পর গাড়ির চালক পলাতক হয়ে যায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

মৃত সাইকেল আরোহীর নাম, শ্রীকান্ত মাইতি। তাঁর বাড়ি নন্দকুমার ব্লকের নীলকুন্ঠা এলাকায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িচালককে খুঁজে বের করতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

এই দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এবং আরও সতর্কতা অবলম্বনের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিচ্ছে।

Releated Posts

হলদিয়ায় এইচপিএলের ন্যাফথা পাইপলাইনে ভয়াবহ আগুন, দগ্ধ অন্তত ৩৫, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় মঙ্গলবার সকালে হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড (এইচপিএল)-এর ন্যাফথা পাইপলাইনে…

ByByNews Desk Jun 30, 2026

জম্মু-কাশ্মীরের বুদগামে বিএলওদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনারের, গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ভোটারদের

বুদগাম, ২৯ জুন (আইএএনএস বাংলা): ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সোমবার জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বুথ…

ByByNews Desk Jun 29, 2026

হুমায়ুন কবীরকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, উসকানিমূলক মন্তব্যে এফআইআর দায়েরের নির্দেশ

কলকাতা, ২৯ জুন (আইএএনএস বাংলা): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টি (এজেইউপি)-র…

ByByNews Desk Jun 29, 2026

করসেবার স্মৃতি তুলে ধরে ভাগবতের বক্তব্য, ‘ভক্তি ও আত্মত্যাগের পরিবেশ মানুষের জীবন বদলে দিতে পারে’

বেঙ্গালুরু, ২৯ জুন (আইএএনএস): আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, অযোধ্যার প্রথম করসেবার সময় তৈরি হওয়া ভক্তি, আত্মত্যাগ ও…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top