News Flash

  • Home
  • দিনের খবর
  • গোয়ালপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্ত
Image

গোয়ালপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্ত

গোয়ালপাড়া (অসম), ১৭ জুলাই (হি.স.) : গোয়ালপাড়ার ব্যবসায়ী অশোক গোয়েল হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আসাম পুলিশ জাহিদুল ইসলাম নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। মঙ্গলবার মধ্যরাতে মরনৈ থানার অন্তর্গত বলদমারি গ্ৰামে অভিযান চালিয়ে জাহিদুলকে গ্রেফতার করেছে পুলিশ। জাহিদুল ইসলাম পেশায় গাড়ি চালক। কী কারণে অশোক গোয়েলকে খুন করা হয়েছে এবং দলের অন্যদের ঠিকানার সন্ধান পেতে পুলিশ জাহিদুলকে জিজ্ঞাসাবাদ করছে।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই রাতে ছেলেকে নিয়ে গোয়ালপাড়া জেলার শোলমারির কল্যাণপুর-গোয়ালপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন ব্যবসায়ী অশোক গোয়েল।

গোয়েলের খুনের সঙ্গে মোট চারজন জড়িত বলে তদন্তকারী পুলিশ আধিকারিকরা মনে করছেন। পুলিশের সন্দেহ, ঘটনার সঙ্গে জড়িত আরও তিন অভিযুক্ত অসমের বাইরে, সম্ভবত পার্শ্ববর্তী মেঘালয়ে আত্মগোপন করেছে। পুলিশ অবশ্য মেঘালয় পুলিশের সঙ্গে এ সম্পর্কে যোগাযোগ করছে বলে জানা গেছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top