News Flash

  • Home
  • দিনের খবর
  • মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত দুই, নিখোঁজ এক
Image

মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে মৃত দুই, নিখোঁজ এক

মন্দারমণি, ১৬ জুলাই (হি. স.): মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন তিন বন্ধু। দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আর একজন এখনও নিখোঁজ। মঙ্গলবার সকালের ঘটনা।

জানা গিয়েছে, কয়েকজন বন্ধু মিলে দুর্গাপুর থেকে মন্দারমণি গিয়েছিলেন। সমুদ্রের ধারের একটি রিসর্টে ওঠেন তাঁরা। মঙ্গলবার সকালে তাঁদের সমুদ্রেও নামতে দেখা যায়। এরপর তাঁরা ক্রমশ দূরে চলে যান। জলে হাবুডুবু খেতে থাকেন। তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একজন এখনও নিখোঁজ। অন্য দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top