News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুজোর প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু এক ব্যক্তির, অসুস্থ আরো ৩০ থেকে ৩৫ জন, আশঙ্কাজনক এক
Image

পুজোর প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় মৃত্যু এক ব্যক্তির, অসুস্থ আরো ৩০ থেকে ৩৫ জন, আশঙ্কাজনক এক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ জুলাই: শিব মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে শিব পূজার প্রসাদ খেয়ে বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  আরও ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন অসুস্থ হয়ে পড়েছেন। যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার দেওয়ানপাশা গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডে অবস্থিত অরুণ নাথের বাড়িতে। গত বৃহস্পতিবার অরুণ নাথের বাড়িতে শিব মন্দির প্রতিস্থাপনের অনুষ্ঠানে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের শিব পূজার প্রসাদ গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রসাদ খাওয়ার পর আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা যার যার বাড়ি ফিরে যান।

রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সকলেই শারীরিক অসুস্থতা বোধ করতে শুরু করেন। তাদের পাতলা পায়খানা, বমি, জ্বর ও মাথা ব্যাথার উপসর্গ দেখা দেয়। তড়িঘড়ি বিভিন্ন এলাকার লোকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত দশটার দিকে ধর্মনগর শাখাই বাড়ি স্থিত হেল্থ কিউর নার্সিং হোমে শলিন্দ্র দেবনাথ (৫৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির বাড়ি দেওয়ান পাশা এলাকায়।

ফুড সেফটি দপ্তরের আধিকারিকরা রবিবার দেওয়ান পাশার অরুণ নাথের বাড়িতে ছুটে যান এবং বিভিন্ন মশলার প্যাকেট উদ্ধার করেন। তারা জানিয়েছেন, ঘটনাস্থলে তেমন কিছু পাওয়া যায়নি। শুধুমাত্র বিভিন্ন মশলার প্যাকেট ও পাঁচফোড়নের প্যাকেট উদ্ধার হয়েছে। যা পরীক্ষা করে দেখা হচ্ছে। মৃত ব্যক্তির ছেলে অনিক দেবনাথ ও অসুস্থ ব্যক্তি সুদর্শন নাথ ও আশুতোষ নাথরা জানিয়েছেন, বৃহস্পতিবার শিব পূজার কাঁচা প্রসাদ ও খিচুড়ী প্রসাদ খাওয়ার পর থেকেই তাদের শারীরিক অসুস্থতা দেখা দেয়। তাদের ধারনা, প্রসাদে বিষক্রিয়া হয়েছে।

ফুড সেফটি দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে। তারা বলছেন, সচরাচর ফুড সেফটি দপ্তরের আধিকারিকদের মাঠে তেমন কোন অভিযান করতে দেখা যায় না। বিভিন্ন হাট-বাজারে মেয়াদোত্তীর্ণ ও নামি-বেনামী খাবারের ছড়াছড়ি। খাদ্যে বিষক্রিয়ার কারণে এক ব্যক্তির মৃত্যুর দায় কে নেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয় ফুড সেফটি দপ্তর ও মহকুমা প্রশাসন গোটা ঘটনার তদন্তক্রমে কি ভূমিকা পালন করে।

Releated Posts

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026

জাতীয় পতাকার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য বীর স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের আত্মত্যাগের ইতিহাস: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: হর ঘর তিরঙ্গা কর্মসূচি বর্তমানে দেশে একটা বৃহৎ জনআন্দোলনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Aug 12, 2026

বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ৫৫২টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে…

ByByReshmi Debnath Aug 12, 2026

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top