News Flash

  • Home
  • দিনের খবর
  • ট্রাম্পের ওপর বন্দুকবাজের হামলায় উদ্বিগ্ন মোদী
Image

ট্রাম্পের ওপর বন্দুকবাজের হামলায় উদ্বিগ্ন মোদী

নয়াদিল্লি, ১৪ জুলাই (হি. স.): ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রাণনাশী হামলার চেষ্টার কড়া ভাষায় নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, আমার বন্ধু, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। এই হামলার কড়া ভাষায় নিন্দা করছি। রাজনীতি এবং গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এই হামলায় যে মার্কিন নাগরিক মারা গিয়েছেন, তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।   উল্লেখ্য, সেখানকার স্থানীয় সময় শনিবারে পেনসিলভেনিয়ার বাটলারের একটি জনসভায় গিয়েছিলেন ট্রাম্প। তাঁর কথা শোনার জন্য প্রচুর মানুষের জমায়েত হয়েছিল। মঞ্চে উঠে কথা বলতে শুরু করেন ট্রাম্প। তখনই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। দেখা যায়, ট্রাম্পের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।

Releated Posts

এসআইআর নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে বিভ্রান্ত করার অভিযোগ নিতিন নবীনের

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বিরোধীদের বিরুদ্ধে জনসাধারণকে…

ByByNews Desk Sep 27, 2026

জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই বাংলার পুরভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে আসন্ন সাতটি পুরসভার নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট জেলা শাসকদের কাছ থেকে আইনশৃঙ্খলা…

ByByNews Desk Sep 26, 2026

মমতার সভায় যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িতে হামলা…

ByByNews Desk Sep 26, 2026

জলসংকট নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর কলকাতার কাশীপুর এলাকার জ্যোতিনগর কলোনির বাসিন্দাদের পুরসভার পানীয় জল সরবরাহ পুনরায় চালুর দাবিতে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top