News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে আটক ১ বাংলাদেশী নাগরিক
Image

পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে আটক ১ বাংলাদেশী নাগরিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই: বিএসএফ এবং কলমচৌড়া থানার পুলিশের যৌথ উদ্যোগে বাংলাদেশে যুবককে আটক করা হয়েছে। আটকৃত বাংলাদেশী যুবকের নাম আশরাফুল ইসলাম(১৯), পিতা আব্দুল হোসেন। সে বাংলাদেশের কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া থানার অন্তর্গত মধুপুর গ্রামের বাসিন্দা।

পুলিশের কাছে খবর ছিল সিপাহীজলা জেলার রহিমপুর এলাকায় কাউসার মিয়া, পিতা রিপন মিয়ার বাড়িতে এক বাংলাদেশী যুবক রয়েছে। এই পরিপ্রেক্ষিতে পুলিশ এবং বিএসএফ যৌথভাবে ওই বাড়িতে অভিযান চালিয়ে বাংলাদেশের যুবককে আটক করতে সক্ষম হয়েছে।

পুলিশ এবং বিএসএফের যৌথ উদ্যোগে তাকে আটক করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে আরো তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

Releated Posts

সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিলোনিয়ার সোনার মেয়ে অস্মিতা দে

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোর ৪৮ কেজি বিভাগে ভারতের হয়ে সোনা জিতে দেশের পাশাপাশি ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 12, 2026

নাবালিকা উদ্ধারে ২৪ ঘণ্টার সময়সীমা, বিশ্রামগঞ্জে জাতীয় সড়ক অবরোধ

বিশ্রামগঞ্জ, ১২ আগস্ট: নাবালিকা এক হিন্দু মেয়েকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি-এই অভিযোগে…

ByByReshmi Debnath Aug 12, 2026

মাকে পিটিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, নাবালিকা মেয়ের বাবার শাস্তির দাবি

আগরতলা, ১২ আগস্ট: মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গান্ধীগ্রাম এলাকায়। মৃত…

ByByReshmi Debnath Aug 12, 2026

ত্রিপুরাকে এগিয়ে নিতে আমাদের সকলকে আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ত্রিপুরা রাজ্য এখন বিভিন্ন সেক্টরে ফ্রন্টরানার হিসেবে স্বীকৃতি পেয়েছে।…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top