News Flash

Image

করিমগঞ্জের আসিমগ‌ঞ্জে পু‌ত্রের হা‌তে খুন পিতা

পাথারকা‌ন্দি (অসম), ১৩ জুলাই (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন আসিমগ‌ঞ্জে নিজের ঔরসজাত পু‌ত্রের হা‌তে নৃশংসভাবে খুন হতে হয়েছে। মৃত‌্যুর আগে পিতা ও পু‌ত্রের সা‌থে সংঘ‌টিত বচসার ঘটনা মোবাইলে রেকর্ড ক‌রে প্রশাসন‌কে পৌঁছে দেওয়ার কথা ব‌লে গেছেন খোদ পিতা আলমাস উদ্দিন।

অভিযোগ, আসিমগ‌ঞ্জের ঔষুধ ব‌্যবসায়ী আলমাস উদ্দিনকে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে প্রথমে বেধড়ক প্রহার এবং প‌রে বিষাক্ত দ্ৰব্য পান ক‌রিয়ে না‌কি খুন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে মৃ‌ত আলমাসের প্ৰথমা পত্নীর পুত্ৰ জ‌ড়িত ব‌লে অভিযোগ। প‌রে দ্বিতীয় পত্নীর প‌ক্ষ থেকে এ ঘটনা সম্পর্কে পাথারকান্দি থানায় প্ৰথমা পত্নীর পু‌ত্রের বিরু‌দ্ধে এক অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গে‌ছে, বিগত ক‌রোনাকা‌লে আলমাসের প্রথমা স্ত্রী মারা গিয়েছিলেন। প‌রে তি‌নি বদরপুর‌ থে‌কে দ্বিতীয় বি‌য়ে ক‌রেন। গত কয়েকদিন ধ‌রে তাঁর দ্বিতীয় স্ত্রীও বি‌শেষ কার‌ণে তাঁর পিত্রাল‌য়ে ছিলেন। এরই ম‌ধ্যে শুক্রবার বিকা‌লে ঘটনা‌টি সংঘটিত হয়। 

ঘটনার প্রথম ভা‌গের অংশ মোবাইলে ধারণ ক‌রে দ্বিতীয় স্ত্রীর কা‌ছে পাঠিয়েছেন স্বামী আলমাস। গুরুতর আহত অবস্থায় বি‌ভিন্ন হাস‌পাতালে নি‌য়ে যাওয়া হ‌লেও শেষ র‌ক্ষা হয়‌নি আলমাস উদ্দিনের। ঘটনার পর পা‌লি‌য়ে গা ঢাকা দিয়ে‌ছে অভিযুক্ত পুত্র।

আজ শ‌নিবার আলমাস উদ্দিনের মৃত‌দেহ হেফাজ‌তে নি‌য়ে ময়না তদ‌ন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছিল পুলিশ। ময়না তদন্তের পর মৃতদেহ প‌রিবারব‌র্গের হা‌তে পাথারকা‌ন্দি থানার পু‌লিশ তুলে দিয়েছে।

ঘটনা সম্পর্কে পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর দীপক দাস জানান, আলমাস উদ্দিন হত‌্যাকাণ্ডের পিছনে বহু কাহিনির অভি‌যোগ পাওয়া যাচ্ছে। ত‌বে ময়না তদ‌ন্তের রি‌পোর্ট হা‌তে আসার পর যথাবিহীত আইনি ব‌্যবস্থা নে‌বেন তাঁরা, জানান ওসি দীপক দাস।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top