News Flash

  • Home
  • দেশ
  • আলিপুরদুয়ারে  টোটো চালকের মাথায় বন্দুক দেখিয়ে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা  পাঁচ বছরের শিশুকে
Image

আলিপুরদুয়ারে  টোটো চালকের মাথায় বন্দুক দেখিয়ে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা  পাঁচ বছরের শিশুকে

আলিপুরদুয়ার, ১১ জুলাই (হি.স.) : আলিপুরদুয়ারের হাসিমারায় টোটো চালকের চোখে স্প্রে করে মাথায় বন্দুক দেখিয়ে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টা এক পাঁচ বছরের শিশুকে। টোটো চালকের বাহাদুরি ও পুলিশের তৎপরতায় বানচাল হল পরিকল্পনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে নতুন হাসিমারার বাসিন্দা আশিস আগরওয়ালের পাঁচ বছরের শিশু টোটো করে স্কুলে যাচ্ছিল। অভিযোগ, গাড়িতে অন্য স্কুল পড়ুয়ারাও ছিল। টোটো চালকের দাবি, পুরানো হাসিমারা ও নতুন হাসিমারার মাঝখানে এক শুনশান জায়গায় আচমকা দুই ব্যক্তি বাইকে করে এসে মাথায় বন্দুক ধরে। এরপরই তাঁর চোখে স্প্রে করে পাঁচ বছরের এক শিশুকে তুলে নেয়।

সঙ্গে সঙ্গে চালক ওই ছাত্রের বাড়িতে বিষয়টি জানান। হাসিমারা ফাঁড়ির পুলিশকেও জানানো হয়। তদন্তে নেমে বাইকটিকে ধাওয়া করে মধু চা বাগান সংলগ্ন এলাকায় শিশুকে উদ্ধার করে পুলিশ। এক অভিযুক্তকে আটকও করা হয়। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রও। এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় শিশুটির এক প্রতিবেশির নাম উঠে এসেছে।আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, টাকা আদায়ের জন্য এই অপহরণের পরিকল্পনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। যদিও পুলিশি সক্রিয়তা তা ভেস্তে দিয়েছে। আজ অভিযুক্তকে আদালতে তুলে তিনদিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। অভিযুক্তের সঙ্গীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top