News Flash

Image

উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী আজ অসম ও মেঘালয় সফরে যাবেন

নয়াদিল্লী, ১১ জুলাই : উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক (ডোনার) এবং যোগাযোগ মন্ত্রকের মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া ১২ এবং ১৩ জুলাই শিলং (মেঘালয়) এবং গুয়াহাটি (অসম) সফর করবেন৷

শ্রী সিন্ধিয়া ১২ জুলাই এই অঞ্চলে চালু বিভিন্ন প্রকল্প এবং উদ্যোগের অগ্রগতি নিয়ে আলোচনা করতে ডোনার, উত্তর-পূর্বাঞ্চল পরিষদ (এন ই সি) এবং রাজ্য সরকারের আধিকারিকদের সাথে শিলংয়ে অবস্থিত এন ই সি সচিবালয়ে পর্যালোচনা সভায় পৌরোহিত্য করবেন। এই সফরকালে তিনি এন ই সি-র ভবিষ্যত দিশা পত্র বা এন ই সি ভিশন ২০৪৭ নিয়ে আলোচনা করেবন এবং এনই রেস (NERACE) নামে অ্যাপ চালু করবেন।

এনই রেস (NERACE) হল একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম যা কৃষকদের বৈশ্বিক বাজারের সাথে সংযুক্ত করতে তৈরী করা হয়েছে| তেমনি, সরাসরি লেনদেন এবং মূল্য বিষয়ে আলোচনা করা যাবে এই অ্যাপ এর মাধ্যমে । অ্যাপটিতে বহুভাষিক হেল্পলাইন রয়েছে (ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, নেপালি, খাসি, মিজো এবং মণিপুরি) | এর মাধ্যমে কৃষক এবং বিক্রেতারা এক মঞ্চে আসতে পারবেন|  এর মাধ্যমে উত্তর-পূর্ব ভারতে কৃষি সংযোগ বৃদ্ধি পাবে। কৃষক এবং ক্রেতাদের মধ্যে ব্যবধান দূর করার মাধ্যমে, এনই রেস কৃষকদের ব্যাপকভাবে গ্রাহকদের কাছে পৌঁছাতে, তাদের আয়ের উন্নতি করতে এবং নতুন সুযোগগুলি গ্রহণ করার ক্ষেত্রে প্রভূত সহায়ক হবে৷

শ্রী সিন্ধিয়া ১৩ জুলাই, অসমের গুয়াহাটিতে নিডফি (NEDFI) হাউসে এর  কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন এবং এই বৈঠকে এই অঞ্চলের শিল্প উদ্যোগী এবং স্টার্টআপগুলিকে উন্নীত করার উপায় নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়নে যে অগ্রাধিকার দিয়েছে এরই প্রতিফলন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মেঘালয় এবং অসম সফর । পরিকাঠামো, সংযোগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্টার্টআপ, উদ্যোক্তা এবং পর্যটন উন্নয়নের উপর নজর দিয়ে ‘বিকশিত ভারত’ এবং ‘বিকশিত উত্তর পূর্ব’- দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতিপূর্ণ তাঁর এই সফর । তাঁর এই সফরের আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মেঘালয় এবং অসমের জনগণের উদ্দ্যেশে তাঁর উত্সাহের কথা জানান : “সুন্দর রাজ্য মেঘালয় এবং অসম পরিদর্শন করা এবং আমাদের উন্নয়ন প্রকল্পগুলির অগ্রগতি দেখার জন্য আমার এই সফর নিয়ে আমি পুলকিত । আমাদের দৃষ্টিভঙ্গি হল একটি প্রাণবন্ত এবং সমৃদ্ধ উত্তর-পূর্ব গড়ে তোলা এবং বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে অবদান রাখা।”

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top