News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলায় উৎসবের মেজাজে বৃক্ষরোপণ অনুষ্ঠিত
Image

উত্তর জেলায় উৎসবের মেজাজে বৃক্ষরোপণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ জুলাই: উত্তর জেলা সদর ধর্মনগরে বৃক্ষরোপণ চলছে উৎসবের মেজাজে। রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন বৃক্ষরোপণকে উৎসবের মেজাজ দিয়েছেন। ধর্মনগরের ঐতিহ্যবাহী ক্লাব জয় হিন্দ ক্লাবে বৃক্ষরোপণ করা হয় এবং রোপন করা বৃক্ষগুলিকে কেমন করে সংরক্ষিত করা যায় তার ব্যবস্থা করা হয়।

উদ্বোধন করে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন বৃক্ষ আমাদের জীবনের সাথে অঙ্গা অঙ্গী ভাবে জড়িত। পৃথিবীতে মানুষের পরিমাণ যা রয়েছে কয়েক লক্ষ কোটি বৃক্ষের ঘাটতি রয়েছে। নগর উন্নয়নের ফলে প্রচুর বৃক্ষ কাটা গেছে কিন্তু যে পরিমাণ বৃক্ষ কারা যাচ্ছে সে পরিমাণ বৃক্ষকে রোপন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবুও মানুষের মনোবৃত্তি পরিবর্তন হয়েছে তাই বৃক্ষরোপনের পর গুরুত্ব আরোপ করা হয়েছে।

ধর্মনগর পুরপরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার ধর্মনগর কে গ্রীন ধর্মনগর বানানোর যে পরিকল্পনা গ্রহণ করেছে তাকে সাধুবাদ জানিয়েছেন অধ্যক্ষ। শুধু রোপন পড়লে হবে না শৈশবে যেমন করে যত্ন করতে হয় বৃক্ষ গুলিকে তেমনি যত্ন করে বড় করতে হবে তবে এই বৃক্ষ রোপনের সার্থকতা।

পৃথিবীতে অক্সিজেনের অভাবে প্রতিনিয়ত নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে এই ভয়ানক রোগ গুলি থেকে রক্ষা করতে পারে একমাত্র বৃক্ষ। মানুষ অক্সিজেন গ্রহণ করছে এবং কার্বন ডাই অক্সাইড ছাড়ছে। যদি সঠিক পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে না পারে তবেই তার মধ্যে নানান ঘাটটির ফলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়। তাই ধর্মনগর কে ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর এবং লাভ ধর্মনগর হিসেবে পরিগণিত করতে চাইছেন অধ্যক্ষ।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top