News Flash

  • Home
  • প্রধান খবর
  • মস্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা মোদীর, অংশ নিলেন পুতিনের মধ্যাহ্নভোজে
Image

মস্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা মোদীর, অংশ নিলেন পুতিনের মধ্যাহ্নভোজে

নয়াদিল্লি, ৯ জুলাই (হি.স.): রাশিয়া সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যাহ্নভোজে। প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে বেশ কিছু ছবি আপলোড করে জানিয়েছেন, “মস্কোতে স্মরণীয় স্বাগত! আমি ভারতীয় সম্প্রদায়কে তাঁদের স্নেহের জন্য ধন্যবাদ জানাই।”  প্রবাসী ভারতীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পরে প্রেসিডেন্ট পুতিনের প্রাসাদে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ রক্ষা করতে যান প্রধানমন্ত্রী। দু’জনের মধ্যে একান্তে কিছুক্ষণ আলোচনাও হয়। সেখান থেকে মোদী ভিডিএনকেএইচ কমপ্লেক্স এবং রোসাটম প্যাভিলিয়নের একটি প্রদর্শনী কেন্দ্রও পরিদর্শন করেন। প্রসঙ্গত, গত এক দশকে এটি ছিল মোদী এবং পুতিনের ১৭তম বৈঠক। যদিও ২০১৫ সালের পর এই প্রথম আবার মস্কোয় গেলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “নভো-ওগারিওভোতে আমাকে আপ্যায়ন করার জন্য রাষ্ট্রপতি পুতিনের প্রতি কৃতজ্ঞ।”

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top