News Flash

Image

বালুরঘাটে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

বালুরঘাট, ৮ জুলাই (হি. স.) : পাচারের আগে উদ্ধার হলো ৫টি বিরল প্রজাতির কচ্ছপ। সোমবার দুপুরে ফারাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার হয় কচ্ছপগুলি। কচ্ছপগুলির ওজন প্রায় ৩৩ কেজি। এদিন বিকেলে বালুরঘাট বন দফতরের হাতে কচ্ছপগুলি তুলে দেওয়া হয়। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি বলে জানা গেছে। কচ্ছপগুলি পাচারের জন্য নিয়ে আসা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।

জানা গিয়েছে, এদিন বালুরঘাটে আসা ফারাক্কা এক্সপ্রেসের স্লিপার কোচ থেকে সকল যাত্রী নেমে গেলেও দুটি ব্যাগ বাথরুমের পাশে পড়ে থাকতে দেখে পুলিশ। তা দেখে পুলিশের সন্দেহ হয়। তা খুলতেই দেখা মেলে কচ্ছপের। পুলিশের প্রাথমিক অনুমান, কচ্ছপগুলি ভিনরাজ্য থেকে নিয়ে আসা। ঘটনার তদন্তে পুলিশ।

Releated Posts

ডিজেলে ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা কেন্দ্রের, তেল আমদানি কমাতেই উদ্যোগ: নীতিন গড়করি

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের অপরিশোধিত তেল আমদানির ওপর নির্ভরতা কমাতে ডিজেলে সর্বোচ্চ ১৫ শতাংশ আইসোবিউটানল মিশ্রণের পরিকল্পনা…

ByByNews Desk Jul 4, 2026

রাজ্য সভাপতির পদ ছাড়ার পর বিদ্রোহী তৃণমূল শিবিরে চন্দ্রিমা ভট্টাচার্য, দলের অন্দরে জল্পনা তুঙ্গে

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যে বড় রাজনৈতিক মোড়। শনিবার দলের সব সাংগঠনিক পদ থেকে…

ByByNews Desk Jul 4, 2026

৭৯,৪৫৯ কোটি টাকার রাজস্থান রিফাইনারি ভারতের জ্বালানি আত্মনির্ভরতা আরও শক্তিশালী করবে: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থানের পাচপদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা দেশের প্রথম স্বতন্ত্র গ্রিনফিল্ড রিফাইনারি-কাম-পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সকে ভারতের…

ByByNews Desk Jul 4, 2026

দেবরাজ চক্রবর্তীর আয়বহির্ভূত সম্পত্তি মামলায় শেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট

কলকাতা, ৪ জুলাই (আইএএনএস): প্রাক্তন ও গ্রেফতার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তি (ডিএ) মামলার তদন্তে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top