দেহরাদুন, ৮ জুলাই (হি. স.): প্রায়ই নানা ধরনের জনসংযোগ করতে দেখা যায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে। কখনও রাস্তার ধারে চায়ের দোকানে চা বানান, কখনও বা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনে নেন। সোমবার সপ্তাহের শুরুতেই পাহাড়ি রাস্তায় নেমে ছোট-ছোট স্কুল পড়ুয়াদের সঙ্গে কথোপকথন করতে দেখা গেল উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। হাত মেলালেন তাদের সঙ্গে। মন দিয়ে শুনলেন তাদের কথা।
উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিভিন্নভাবে জনসংযোগে দেখা যায়। তবে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বিভিন্ন স্তরের মানুষদের সঙ্গে কিছুটা বেশিই জনসংযোগ করেন বলে শোনা যায় রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও অনেকটাই পুষ্কর সিং ধামির আদলেই জনসংযোগ করতে দেখা যায়।

পাহাড়ি পথে পড়ুয়াদের সঙ্গে জনসংযোগ মুখ্যমন্ত্রী ধামির
Releated Posts
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…
শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র
কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…


















