News Flash

  • Home
  • বিদেশ
  • বেজিং সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Image

বেজিং সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা, ৮ জুলাই (হি.স.) : চারদিনের সফরে সোমবার বেজিং যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফরে দু’দেশের মধ্যে কোনও চুক্তি স্বাক্ষর হচ্ছে না। তবে ২০টির বেশি সমঝোতা সই হওয়ার কথা জানান বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। অপর দিকে তিস্তা প্রকল্পের বিষয়ে চিন ও ভারত উভয় দেশ প্রস্তাব দিলেও যৌথ নদী বিবেচনায় ভারতের প্রস্তাব প্রথমে বিবেচনা করা হবে। শেখ হাসিনার চিন সফরকে সামনে রেখে বিদেশমন্ত্রকে সাংবাদিক বৈঠকে একথা জানান বিদেশমন্ত্রী।

তিনি জানিয়েছেন, কোনও চুক্তি হচ্ছে না, সমঝোতা স্মারক হচ্ছে। ব্যাংকিং ও ইনস্যুরেন্স সহযোগিতার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চিনের রেগুলেটরি কর্তৃপক্ষের সমঝোতা, অর্থনৈতিক উন্নয়ন নীতি সহযোগিতা বিষয়ক সমঝোতা, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা, নবম চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নিয়ে সমঝোতা, মেডিকেল ও পাবলিক হেল্থ বিষয়ে সমঝোতা এবং রেডিও ও টেলিভিশন সংক্রান্ত সহযোগিতা সহ বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। চিনের অর্থায়নে চট্টগ্রামে ১০০ শয্যার একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল নির্মাণ হবে।


ড. হাছান সাংবাদিকদের জানান, মোটা দাগে সমঝোতা স্মারকের ক্ষেত্রগুলি হচ্ছে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেকটিভিটি প্রভৃতি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা। এভাবে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।


চিন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী। চিনের অনেক বিনিয়োগ রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রেখে চলেছে চিন। উন্নয়ন ইস্যুটি প্রধান অগ্রাধিকার থাকবে এবং অর্থনৈতিক সহযোগিতা অগ্রাধিকার পাবে। অর্থমন্ত্রী, বিদেশমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, বিদেশসচিব, বিভিন্ন মন্ত্রক ও বিভাগের সচিব সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট সরকারি আধিকারিকরা শেখ হাসিনার সফরসঙ্গী হবেন।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top