News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে বিদ্যালয়ে তালা ঝুলালো অভিভাবক মহল
Image

প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে বিদ্যালয়ে তালা ঝুলালো অভিভাবক মহল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই:  দক্ষিণ টাকারজলা সিনিয়র বেসিক স্কুলে আর্থিক দুর্নীতির অভিযোগে স্কুলে তালা ঝুলিয়ে দিলেন অভিভাবকরা। ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি উঠেছে।

জানা গেছে, স্কুলের ফান্ডের প্রায় ছয় লক্ষ টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্কুলের গেটে তালা ঝুলিয়েছেন অভিভাবক মহল। সোমবার এই ঘটনা টাকারজলা সাউথ এইচএস স্কুলে। অভিযোগ স্কুলের প্রধান শিক্ষিকা রিমুই রোখুং কয়েকজন নেত্রী স্থানীয় লোককে সঙ্গে নিয়ে স্কুল ফান্ডের ৫ লক্ষ ৭০ হাজার টাকা গায়েব করে দিয়েছেন। অভিযোগ রয়েছে স্কুলের মিড ডে মিল সঠিকভাবে বাচ্চাদের না খাওয়ানোর। অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে সোমবার স্কুলে গিয়ে গেইটে তালা ঝুলিয়ে আন্দোলন করতে থাকেন। অভিযোগ প্রধান শিক্ষিকার দুর্নীতিতে শিক্ষা ব্যবস্থা লাটে উঠেছে স্কুলে। যদিও প্রধান শিক্ষিকা এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে এদিন স্কুলের সামনে দীর্ঘক্ষন হই-হট্টগোল চলে ।পরবর্তীকালে স্কুল পরিচালন কমিটির তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top