News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলাই জেলার কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত
Image

ধলাই জেলার কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুলাই: ধলাই জেলার কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃক্ষরোপণ অনুষ্ঠান কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীসহ সকলের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

পি এম শ্রী কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশের বৃক্ষরোপণ ও সচেতনতা র‍্যালি সম্পন্ন হল সোমবার । কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয় শুধু মহকুমা নয় গোটা ধলাই জেলাতেই শিক্ষা, সংস্কৃতি ও সহ শিক্ষণ কার্যক্রমে এক উজ্জ্বল নাম ।

ধারাবাহিক এক সুললিত ঐতিহ্যের স্বীকৃতি হিসাবে কয়েক বছর আগে পি এম শ্রী বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে বিদ্যালয়টি । সোমবার এই বিদ্যালয়ের ইয়ুথ অ্যান্ড ইকো ক্লাবের উদ্যোগে সম্পন্ন হল বৃক্ষরোপণ কর্মসূচী এবং সচেতনতা র‍্যালি । এই কর্মসূচি সম্পর্কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফল শুক্লোবৈদ্য জানান।

প্রথমে বিদ্যালয়ের ছাত্রী শিক্ষকদের এক শোভাযাত্রা বিদ্যালয় সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে । ছাত্রীদের হাতে ছিল বৃক্ষরোপণ , পরিবেশ সুরক্ষা এবং সমাজ সচেতনতা মূলক বিভিন্ন প্ল্যাকার্ড । তারপর বিদ্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রা । এরপর বিদ্যালয় চত্বরে ও সংলগ্ন এলাকায় হয় বৃক্ষরোপণ । এই  কর্মসূচিতে অংশ নেওয়া এক স্কুল ছাত্রী জানান,বিদ্যালয়ের এই কর্মসূচিকে ঘিরে ছাত্রী,  অভিভাবক এবং সংলগ্ন এলাকার মানুষজনের মধ্যে বেশ উৎসাহ লক্ষ করা গেছে ।

Releated Posts

অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার শিক্ষার্থীদের চারদিনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

আগরতলা, ৩০ জুলাই : জাতীয় সংহতি, সাংস্কৃতিক সম্প্রীতি এবং যুবসমাজের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে অসম রাইফেলসের উদ্যোগে ত্রিপুরার উদয়পুরস্থিত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

মানবপাচার রোধে সক্ষমতা বৃদ্ধির কর্মশালার আয়োজন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের

আগরতলা, ৩০ জুলাই: সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার…

ByByReshmi Debnath Jul 30, 2026

কলমচৌড়ায় পুলিশের অভিযানে ১০২ কেজি শুকনো গাঁজা উদ্ধার, নতুন ওসির নেতৃত্বে বড় সাফল্য

আগরতলা, ৩০ জুলাই: গতকাল রাতে কলমচৌড়া থানার নবনিযুক্ত ওসি হিমাদ্রি সরকারের নেতৃত্বে উত্তর কলমচৌড়া এলাকায় একটি বিশেষ অভিযানে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

কমলপুরে এনএসএস-এর সাত দিনব্যাপী বিশেষ শিবিরের উদ্বোধন

আগরতলা, ৩০ জুলাই : সমাজসেবা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কমলপুর পিএম শ্রী কে.সি.…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top