News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের
Image

ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের

আগরতলা, ৬ জুলাই: ফ্যাক্টরিতে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক শ্রমিকের। আজ দুপুরে কৈলাশহর মনুভ্যালী চা বাগানের ওই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। 

ঘটনার বিবরণে এ বিষয়ে বাগানের সহকারী ম্যানেজার প্রবীর দেব জানিয়েছেন, মনুভ্যালী চা বাগানের ড্রায়ারে কাঁচা চা পাতা ঢালতে গিয়ে হঠাৎই মাটিতে পরে যায় শ্রমিক রাম জয় পাল। বাগান শ্রমিক রাম জয় পাল ড্রায়ারে কাঁচা চা পাতা ঢালতে ছিল। ড্রায়ার কিছুটা উঁচু ছিল। নীচে একটি টেবিল জাতীয় কিছু দিয়ে তার উপর দাঁড়িয়ে রামজয় পাল চা পাতার ঢালার কাজ করতে ছিল। হঠাৎই সে মাটিতে পরে যায়। সঙ্গে সঙ্গে তাকে কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।  কিন্তু শেষ রক্ষা হয়নি। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

 এ বিষয়ে জেলা হাসপাতালের মেডিকেল অফিসার চিকিৎসক ময়ূরী পাল জানান, বর্তমানে রামজয় পালের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা রয়েছে। ময়না তদন্ত করার পর তার পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top