News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে নিজ ক্ষমতায় লড়াই করবে কংগ্রেস : সুদীপ
Image

ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে নিজ ক্ষমতায় লড়াই করবে কংগ্রেস : সুদীপ

আগরতলা, ৬ জুলাই: ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে নিজ ক্ষমতায় লড়াই করবে কংগ্রেস। কারণ, জনগণ চাইছেন রাজ্যের সমস্ত পঞ্চায়েতে সুস্থ পরিবেশ গড়ে উঠুক। আজ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সভায় একথা বলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ।

আজ আগরতলায় জেলা কংগ্রেস সভাপতি , ব্লক কংগ্রেস সভাপতি, এবং প্রদেশ কংগ্রেসের সকল শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন আশিস কুমার সাহা বলেন, রাজ্যে নির্বাচন কমিশন আগামী দুই দিনের মধ্যে পঞ্চায়েত নির্বাচন দিনক্ষণ ঘোষণা করবে। মূলত নির্বাচনকে সামনে রেখে আজকের সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, গতবারের পঞ্চায়েত নির্বাচনে ৪৬ শতাংশ কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেন নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছিলেন। তার জন্য নির্বাচন কমিশনারের নিকট কংগ্রসের তরফ থেকে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া বিষয়ে জানানো হয়নি। 

তিনি আরও অভিযোগ করেন, গত বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীরা জয়ী হওয়াতে এখন সমস্ত পঞ্চায়েতে দুনীর্তি ছড়িয়ে পড়েছে। তাই এবার অবাধ, সুষ্ঠু ও ভয়-মুক্ত পরিবেশে পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হোক।

এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন, ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে একক শক্তিতে লড়াইয় করবে কংগ্রেস। কারণ, জনগণ চাইছেন রাজ্যের সমস্ত পঞ্চায়েতে সুস্থ পরিবেশ গড়ে উঠুক। বাধা বিপত্তি আসবেই কিন্তু লড়াই করতে হবে। পাশপাশি রাজ্যে কিছু কিছু আর ডি ব্লকে কংগ্রেস ভালো ফলাফল করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top