News Flash

  • Home
  • দিনের খবর
  • ৮-১০ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অস্ট্রিয়াতেও রয়েছে কর্মসূচি
Image

৮-১০ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, অস্ট্রিয়াতেও রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): আগামী ৮-১০ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে অস্ট্রিয়াতেও যাবেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী ৮-৯ জুলাই মস্কো সফরে থাকবেন। ২২-তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন তাঁরা। মোদী ও পুতিন দুই দেশের মধ্যে বহুমুখী সম্পর্কের সমগ্র পরিসর নিয়ে পর্যালোচনা করবেন এবং পারস্পরিক স্বার্থের সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মত বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী এরপর ৯-১০ জুলাই অস্ট্রিয়া সফরে যাবেন। ৪১ বছরের মধ্যে এটিই হতে চলেছে একজন ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম অস্ট্রিয়া সফর। তিনি অস্ট্রিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন। রাশিয়ার রাজধানী মস্কোতে প্রবাসী ভারতীয়দের সঙ্গে বাৰ্তালাপের কর্মসূচি রয়েছে মোদীর, তিনি ভিয়েনাতেও প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হবেন।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top