News Flash

  • Home
  • খেলা
  • সি-ডিভিশন ফুটবলে কদমতলী সংস্থাকে হারিয়ে স্বামী বিবেকানন্দ ক্লাব জয়ী
Image

সি-ডিভিশন ফুটবলে কদমতলী সংস্থাকে হারিয়ে স্বামী বিবেকানন্দ ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।।‌ দুর্দান্ত জয় পেয়েছে স্বামী বিবেকানন্দ ক্লাব। হারিয়েছে কদমতলী যুব সংস্থাকে। ন্যূনতম গোলে জয়ী হলেও স্বামী বিবেকানন্দ ক্লাবের এই জয় তাদের জয়ের ধারাকে ফের অক্ষুণ্ন রেখে এগোচ্ছে। প্রথম ম্যাচে আমরা কজনাকে ছয় গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ০-৫ গোলে হারতে হয়েছিল বিবেকানন্দ ক্লাবের কাছে। তৃতীয় ম্যাচে উমাকান্ত কোচিং সেন্টার কে সাত গোলে হারানোর পর আজ বুধবার ন্যূনতম গোলে পরাজিত করেছে কদমতলী যুব সংস্থাকে। ‌ টিএফএ আয়োজিত সি ডিভিশন লিগ ফুটবলের বি গ্রুপের খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব ও কদমতলী যুব সংস্থার ম্যাচটি প্রথমার্ধে বেশ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয়ে ওঠে। গোল শূন্য প্রথমার্ধের পর পরস্পর বিরোধী দলের মধ্যে আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হয়। ১০ মিনিটের মাথায় স্বামী বিবেকানন্দ ক্লাবের সাজন মিয়া একটি গোল করে দলকে ১-০ তে এগিয়ে দেয়। পরবর্তী সময়ে দুদলের খেলোয়াড়রা একাধিকবার গোলমুখী রচনা করলেও কেউ সফল হয়নি। ‌ ন্যূনতম গোলে জয় ছিনিয়ে ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে স্বামী বিবেকানন্দ  ক্লাব। তবে খেলায় অসদাচরণের দায়ে রেফারি দুদলের চারজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ, খোকন সাহা, লিটন সাহা ও আদিত্য দেববর্মা।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top