News Flash

Image

করিমগঞ্জে গণধর্ষণ মামলায় গ্রেফতার পাঁচ

করিমগঞ্জ,৩ জুলাই (হি. স.) : মানসিকভাবে অসুস্থ মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল অসমের করিমগঞ্জে। এই ঘটনায় বুধবার পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে করিমগঞ্জে থানার পুলিশ।

সোমবার রাতে করিমগঞ্জের কায়স্তগ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। জানা যায় ওই মহিলা মানসিকভাবে অসুস্থ ছিলেন।রাস্তা থেকে জোর করে ওই মহিলাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানেই ধর্ষণ করা হয় তাকে। খবর পেয়েই স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে শুরু হয় ঘটনার তদন্ত। খোঁজ চলে ধর্ষণকারী অভিযুক্তদের।বুধবার পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে করিমগঞ্জে থানার পুলিশ।

ধৃতদের নাম ফখর মিয়া, আব্দুল মুস্তাক, শামীম উদ্দিন, রিয়াজ উদ্দিন ও প্রণব শর্মাক। সূত্রে খবর, পুলিশ জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা অপরাধের কথা স্বীকার করে নেয়।এফআইআর -এর ভিত্তিতে আইনি পদক্ষেপ নিচ্ছে পুলিশ। গণধর্ষণ মামলায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার মানুষ।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top