News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল রাজ্যের প্রথম সিন্থেটিক ট্র্যাকের
Image

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হল রাজ্যের প্রথম সিন্থেটিক ট্র্যাকের

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ২ জুলাই:

শিক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। আজ পানিসাগরস্থিত রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পরিসরে “খেলো ইন্ডিয়া” প্রকল্পে নবনির্মিত ডঃ অরুণাভ রায় সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাকের শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া বিষয়ক মন্ত্রী টিংকু রায়, ক্রীড়া সচিব পি কে চক্রবর্তী, ইয়ুথ এন্ড স্পোর্টসের ডাইরেক্টর পিকে দেব উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এছাড়াও স্পোর্টস এন্ড ইয়থ এর বিভিন্ন কর্মকর্তারা।

উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, এটি ত্রিপুরা রাজ্যের প্রথম সিন্থেটিক ট্র্যাক হিসেবে পরিগণিত। বর্তমান রাজ্য সরকার শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও রাজ্যের যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। সেই দিশাতেই কাজ করছে সরকার।
মুখ্যমন্ত্রী আরো বলেন, তিনি যখন এসেছিলেন চার মাস আগে তখন একটি সুইমিংপুলের উদ্বোধন করেছিলেন তখন অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে এই ট্র্যাকটি কবে উদ্বোধন হবে। এবার এই ট্র্যাকের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী পুরনো দিনের স্মৃতিচারণ করেন।

মুখ্যমন্ত্রী আরো বলেন, একটা সময় ছিল কষ্ট করে প্রচুর অভ্যাসের মাধ্যমে যারা খেলাধুলায় মনোযোগী তারা সফলতা অর্জন করেছিল। ২০১৮ তে খেলো ইন্ডিয়া স্কিল থেকে এই সিনথেটিক ট্র্যাকের ভাবনা এসেছে। প্রত্যেককে আর্থিক দিকে সরকার সহায়তা করার দিকে এগিয়ে এসেছে। যারা পদকজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে সব ধরনের উৎসাহ দেওয়া হচ্ছে।

এই সিন্থেটিক ট্র্যাক এর উদ্বোধনের মাধ্যমে এখানে এখন থেকে ৪০০ মিটার ২০০ মিটার এমনকি তার বাইরে ৮০০ মিটার মিটার দৌড় প্রতিযোগিতা অনায়াসে অনুষ্ঠিত হবে। রাজ্যে আরেকটি সিনটিথিক ট্র্যাকের কাজ প্রায় ৮০ শতাংশ শেষের দিকে। ওই ট্র্যাকটিতে পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয় হবে বলে ক্রীড়া সচিব জানিয়েছেন।

এ ট্র্যাক এর জন্য মোট ৬ কোটি ৯৮ লক্ষ ৭৮ হাজার ৫১১ টাকা বরাদ্দ করা হয়েছে ইতিমধ্যে পাঁচ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। ১০০ জনের উপর ছাত্র থাকার ব্যবস্থা রয়েছে, ইতিমধ্যেই ১০০ জন ছাত্র-ছাত্রী পৌঁছে গেছে এবং তাদেরকে উত্তর পূর্বাঞ্চলে সঠিক প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top