News Flash

Image

রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ 

আগরতলা, ২ জুলাই: দীর্ঘ দিন যাবৎ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা।কিন্তু সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না পূর্ত দপ্তর। অবশেষে আজ সকালে লংতরাইভ্যালি মহকুমা ময়নামা ব্রতকুমার পাড়ার মানুষ জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।প্রসাশন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন গ্রামবাাসী।

গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে লংতরাইভ্যালি মহকুমা ময়নামা ব্রতকুমার পাড়ার রাস্তা অবস্থা খুবই বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তার বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। ছাত্রছাত্রীরা সামান্য বৃষ্টিতেই চলাফেরা বন্ধ করে পড়াশোনা স্তব্ধ করে বাড়িতে বসে থাকতে হয়।বহু কষ্টে বছরের পর বছর জীবন যাপন করতে হচ্ছে তাঁদের।

তাদের আরও অভিযোগ, একাধিকবার প্রসাশনের উচ্চ পদস্থ আধিকারিকদের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যা সমাধানে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেননি। তাই আজ সকালে বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসী। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। প্রসাশন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তাঁরা।

Releated Posts

(Update)সরব প্রচারের শেষ লগ্নে বিজেপি ও মথার সংঘর্ষে উত্তপ্ত টাকারজলা

আগরতলা, ১০ এপ্রিল: বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সিপাহিজলা জেলার টাকারজলা থানার অন্তর্গত গারো…

ByByReshmi Debnath Apr 10, 2026

(updated) জনজাতিদের উন্নয়নের বরাদ্দ লুট করেছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে আঞ্চলিক দলগুলি প্রকৃত উন্নয়ন করতে পারবে না,…

ByByReshmi Debnath Apr 10, 2026

মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে ডেপুটেশন, ক্ষোভে ফুঁসছে অটো শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল: মন্ত্রী সান্তনা চাকমার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান…

ByByReshmi Debnath Apr 10, 2026

কদমতলায় অবৈধ অনুপ্রবেশ, বাংলাদেশি যুবক গ্রেপ্তার—জেলা আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ১০ এপ্রিল: ত্রিপুরার উত্তর জেলার কদমতলা থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top