News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠিত
Image

স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে। আগামী ২০২৬ পর্যন্ত দুই বছরের জন্য নির্বাচিত কমিটিতে সভাপতি সরযূ চক্রবর্তী (স্যন্দন পত্রিকা), সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ (গনদূত ও কর্মবার্তা), সম্পাদক অনির্বাণ দেব (নিউজ প্রাইম ত্রিপুরা), সহ-সম্পাদক কল্যাণ দেবনাথ (ত্রিপুরা দর্পণ), উৎপল ভট্টাচার্য (ডেইলি দেশের কথা), কার্যকরী সদস্য অভিষেক দে (স্যন্দন পত্রিকা), বিপ্লব চন্দ (নিউজ ভ্যানগার্ড) সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। রবিবার বেলা সাড়ে এগারোটায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে টিএসজেসি-র বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক সুপ্রভাত দেবনাথ তাঁর সম্পাদকীয় প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য বার্ষিক আয়-ব্যয়ের হিসেব-নিকেশ পেশ করলে উপস্থিত অধিকাংশ সদস্যরাই তা নিয়ে আলোচনা করেন এবং সবশেষে ধ্বনী ভোটে সেগুলো গৃহীত হয়। উপস্থিত সদস্যদের মধ্যে মনিময় রায়, তপন চক্রবর্তী, কাজল ভৌমিক, অরিন্দম চক্রবর্তী, বিপ্লব চন্দ, মিঠুন কর প্রমূখ আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় মনোনীত প্রোটেম প্রেসিডেন্ট মনিময় রায় গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন কার্যকরী কমিরায়উত্থাপিত বেশ কিছু গঠনমূলক প্রস্তাব ইতোমধ্যে বাস্তবায়িত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই বার্ষিক সাধারণ সম্মেলনে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের বিশেষ সহযোগী অবদান অনস্বীকার্য।‌ ক্লাবের পক্ষ থেকে সম্পাদক, টিসিএ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top