News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কার ও স্ট্রিট লাইটের দাবিতে রাস্তা অবরোধ
Image

রাস্তা সংস্কার ও স্ট্রিট লাইটের দাবিতে রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১ জুলাই: রাস্তা সংস্কার এবং স্ট্রিট লাইটের দাবিতে প্রচন্ড বৃষ্টির মধ্যে কৈলাসহর-কুমারঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছে এলাকাবাসীরা। ঘটনা কৈলাসহরের পদ্মেরপাড় এলাকায়।

অবরোধ কারীরা জানান যে, দীর্ঘদিন ধরে পদ্মেরপাড় এলাকার রাস্তাটি সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এই রাস্তা দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষেরাই নয়, রিক্সা কিংবা ই-রিক্সা এলাকায় প্রবেশ করতে চায় না। এলাকার কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য কোনো এম্বুলেন্স এলাকায় আসে না।

এলাকাবাসীদের পক্ষ থেকে বার বার পুর পরিসদকে জানানোর পরও পুর পরিসদের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান অবরোধকারীরা। অবরোধকারীরা আরও বলেন যে, দীর্ঘদিন ধরে পদ্মেরপাড় এলাকায় সন্ধ্যা হয়ে গেলে স্ট্রিট লাইট জ্বলে না। যার ফলে এলাকায় সন্ধ্যা হলেই আতংকের পরিবেশ তৈরি হয়ে যায়।

পদ্মের পাড় এলাকার রাস্তা ছাড়াও কালীপুরের রাস্তা, জীতুরদীঘির পাড়ের রাস্তা এবং পদ্মের দীঘির রাস্তার অবস্থাও দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এসব এলাকার রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে জানান অবরোধ কারীরা।

তাই, এলাকাবাসীরা একত্রিত হয়ে সোমবার পদ্মের পাড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে। সোমবার সকাল থেকেই গোটা কৈলাসহর মহকুমা জুড়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করে এবং এই বৃষ্টির মধ্যেই এলাকাবাসীরা একত্রিত হয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছে। যদিও পরবর্তী সময়ে ঊর্ধ্বতন আধিকারিকের আশ্বাসে অবরোধ মুক্ত হয় রাস্তা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top