News Flash

  • Home
  • খেলা
  • মহিলা লীগ ফুটবলেও গোলের বন্যা আনন্দনগরকে হারালো ফুলো ঝানু
Image

মহিলা লীগ ফুটবলেও গোলের বন্যা আনন্দনগরকে হারালো ফুলো ঝানু

 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। মহিলা ফুটবলেও গোলের বন্যা। পরপর দুই ম্যাচে হেরে যে দল লীগে অনেকটা পিছিয়ে যাচ্ছিল, সেই ফুলো ঝানু আজ, শুক্রবার ১৫ গোলের বিশাল ব্যবধানে আনন্দ নগর প্লে সেন্টারকে পর্যুদস্ত করে ছেড়েছে। ফুটবলারদের গোল করার কম্বিনেশনটাও চমৎকার। একজন পাঁচটা, তো আরেকজন চারটা। আরেকজন তিনটা, তো অপরজন দুইটা। এমনি করে একটি গোলদাতাও রয়েছে আজকের খেলায়। প্রথমার্ধে বিজয়ী দল আট গোলে এগিয়ে ছিল। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টিএফএ আয়োজিত মহিলা লীগ ফুটবলের ম্যাচটি আজ অনেকটাই একতরফা ঠেকেছে। বিজিত আনন্দ নগর প্লে সেন্টারের মেয়েরা যেন কোনও রকম প্রতিরোধ গড়তে পারেনি। অন্ততপক্ষে একটি গোল শোধ করে ব্যবধান কমানোর কোনও সুযোগ বের করতে পারেনি। ফুলো ঝানুর গোলের যাত্রা শুরু ১৩ মিনিটের মাথায়। মৌসুমী ওড়াং-এর পা থেকে। এই মৌসুমী খেলার ২০, ২৪, ৩০ ও ৩৬ মিনিটের মাথায় আরও চারটি গোল করে। মৌসুমী একাই পাঁচটি গোল করে ম্যান অব দ্যা ম্যাচের প্রাইজমানিও পেয়েছে। এছাড়া, কুন্তী ওড়াং করেছে চারটি গোল। সবকটাই দ্বিতীয়ার্ধে খেলার ৫৩, ৫৮, ৬০ ও ৮০ মিনিটের মাথায়। তিনটি গোল করে হ্যাটট্রিক পেয়েছে কিফিতী জমাতিয়া, খেলার ২৯, ৩২ ও ৪৬ মিনিটের মাথায়। এছাড়া, খেলার দুই অর্ধে অর্থাৎ ১৯ ও ৬৫ মিনিটের মাথায় দুটো গোল করে দিপালী হালাম। একেবারে শেষ পর্যায়ে সুস্মিতা গোয়ালার একমাত্র গোল দলকে ১৫-০তে জয় চূড়ান্ত করে। প্রথম দুটি ম্যাচে ফুলো ঝানু যথাক্রমে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের কাছে ০-৫ গোলে এবং ত্রিপুরা স্পোর্টস স্কুলের কাছে তিন-চার গোলে পরাজিত হয়েছিল। আজ ফুলো ঝানু প্রথম জয়ের স্বাদ পেয়েছে। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সুকান্ত দত্ত, শিবজ্যোতি চক্রবর্তী, লিটন সাহা ও ইন্দ্রানী দে। দিনের খেলা: সকাল আটটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল বনাম বিশ্রামগঞ্জ প্লে সেন্টার।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top