News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানার হিসারে দুষ্কৃতীর গুলিতে খুন নবদম্পতি, তদন্তে পুলিশ
Image

হরিয়ানার হিসারে দুষ্কৃতীর গুলিতে খুন নবদম্পতি, তদন্তে পুলিশ

হিসার, ২৪ জুন (হি.স.): হরিয়ানার হিসারে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন নবদম্পতি। সোমবার ঘটনাটি ঘটেছে হিসার জেলার হান্সি শহরে। তেজবীর সিং যিনি নারনাউন্দের বাদালা গ্রামের বাসিন্দা ও মীনা হান্সির সুলতানপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে তাঁরা লালা হুকামচাঁদ জৈন পার্কে বসেছিলেন, সেই সময় দুই হামলাকারী মোটরবাইকে আসে।

দুষ্কৃতীরা তাঁদের দু’জনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে। সূত্রের খবর, নবদম্পতির মধ্যে গত দুই বছর ধরে সম্পর্ক ছিল এবং তাঁরা দুই মাস আগে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। মেয়েটির পরিবার তাঁদের এই সম্পর্কের বিরুদ্ধে ছিল। তেজবীর নয়ডায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

‘বৌদ্ধিক দেউলিয়াত্ব’: বন্দে মাতরম বিতর্কে বিজেপিকে নিশানা শিবসেনা-ইউবিটি-র

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): জাতীয় সংগীত ‘বন্দে মাতরম’ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Aug 18, 2026

মধ্যপ্রদেশের ভিন্দে পথ দুর্ঘটনায় উত্তরপ্রদেশের ৮ শ্রমিকের মৃত্যু, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

গোয়ালিয়র/লখনউ, ১৮ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় শ্রমিকবোঝাই একটি গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে উত্তরপ্রদেশের আট শ্রমিকের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Aug 18, 2026

বঙ্গোপসাগরে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের ৮ মৎস্যজীবী, জোরদার তল্লাশি

অমরাবতী, ১৮ আগস্ট (আইএএনএস): বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ অন্ধ্রপ্রদেশের বি. আর. আম্বেদকর কোনাসীমা জেলার আট মৎস্যজীবী। মঙ্গলবার…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top