News Flash

  • Home
  • দিনের খবর
  • নদীয়ায় ছেলেধরা সন্দেহে আটক মহিলা, এলাকায় চাঞ্চল্য
Image

নদীয়ায় ছেলেধরা সন্দেহে আটক মহিলা, এলাকায় চাঞ্চল্য

নদীয়া, ২২ জুন (হি.স.): বারাসাতের পর ছেলেধরা নিয়ে সরব নদীয়া। শনিবার ছেলেধরা সন্দেহে এক মহিলাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দিল আমজনতা। ঘটনাটি নদীয়ার চাকদহের রাউতারি গার্লস স্কুল পাড়া এলাকার। সম্প্রীতি গত কয়েকদিন আগে বারাসাতে একাধিক বাচ্চা চুরির ঘটনার খবর চাউর হতেই তৎপর হয় প্রশাসন। যদিও সোশ্যাল মিডিয়ায় এক মহিলার ছবি বাচ্চা চোর সন্দেহে ভাইরাল হয়। এদিন চাকদাহের ওই এলাকায় ওই মহিলাকে দেখতে পেয়ে আটকে রাখে এলাকার সাধারণ মানুষ, এরপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে চাকদা থানার পুলিশ। যদিও ওই মহিলাকে ঘটনারস্থল থেকে উদ্ধার করে কৃষ্ণনগর হোমে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সূত্রে খবর, তদন্ত করে ওই মহিলার কাছ থেকে কিছুই পাওয়া যায়নি। বেশ কয়েক বছর আগে ওই মহিলার স্বামী মারা যায়, তারপর থেকেই মানসিক অবসাদে ভুগে ভবঘুরে হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। যদিও মানুষের সন্দেহ তো লেগেই থাকে, সেই কারণে ওই মহিলাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। এখন এলাকার পরিস্থিতি স্বাভাবিক। স্থানীয়দের দাবি, ওই মহিলা নিজের মুখে বাচ্চা চুরির ঘটনা স্বীকার করেছে। আর তাতেই তাদের মধ্যে আরও সন্দেহ তীব্র হয়।

Releated Posts

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026

‘কিছুই হবে না’, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয়…

ByByNews Desk Sep 30, 2026

‘ব্রিটিশ আমলের থেকেও পরিস্থিতি খারাপ’, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের দফতরের সামনে বামেদের বিক্ষোভ

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে…

ByByNews Desk Sep 29, 2026

প্রাক্তন হিমাচল মন্ত্রী মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে বিজেপির শোক

শিমলা, ২৯ সেপ্টেম্বর (আইএএনএস): হিমাচল প্রদেশের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ নেতা মেজর বিজয় সিং মানকোটিয়ার মৃত্যুতে শোক প্রকাশ…

ByByNews Desk Sep 29, 2026
Scroll to Top