News Flash

Image

১০তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত কৈলাসহরে

আগরতলা, ২১ জুন: সমস্ত বিশ্বের সাথে  নিজের এবং সমাজের জন্য যোগ এই স্লোগানকে সামনে রেখে আজ ঊনকোটি জেলা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর , ঊনকোটি জেলা প্রশাসন , জাতীয় আয়ুশ মিশন এবং  নেহরু যুব যেকেন্দ্র উত্তর ত্রিপুরার দ্বারা আয়োজিত হয়  ১০তম আন্তর্জাতিক যোগ দিবস কৈলাশহরস্থিত  ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে  উদ্ভাবনী সামাজিক সংস্থা পরিচালনায়।  এই ১০তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের  শুরুতে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। 

পরবর্তীতে ঊনকোটি কলাক্ষেত্রে অতিথিদের  উপস্থিতিতে  প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই যোগ দিবস অনুষ্ঠানের আনুষ্ঠানিক  উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা  ডি কে চাকমা আইএএস, ঊনকোটি জেলা পরিষদের  সভাধিপতি  অমলেন্দু দাস , সহকারি  সভাধিপতি  শ্যামল দাস । 

উপস্থিত ছিলেন ঊনকোটি যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের  জেলা ক্রীড়া আধিকারিক  অমিত যাদব । সভাপতিত্ব করেন  কৈলাশহর পুর পরিষদের চেয়ারপারসন  চপলা দেবরায় । এছাড়াও উপস্থিত ছিলেন সহ অন্যান্য অতিথিবৃন্দ ।  বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ , সরকারি কর্মচারীবৃন্দ, স্ব সহায়ক দলের সদস্য , বিভিন্ন সমাজসেবী সংস্থার সদস্যবৃন্দের উপস্থিতিতে ঊনকোটি কলাক্ষেত্র প্রাঙ্গণে যোগ ব্যায়ামের উপর ডেমাস্ট্রেশন অনুষ্ঠিত হয়। 

অতিথিদের বক্তব্যে যোগ  আমাদের জীবনে সুস্থ সুন্দর জীবনযাপনে মূল কারিগর এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেন। নেহরু যুব কেন্দ্র  উত্তর ত্রিপুরার উদ্যোগে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে স্বামী বিবেকানন্দ স্বার্ধশতবার্ষিকী প্রাঙ্গণের সামনে পালিত হয় উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক ১০তম আন্তর্জাতিক যোগ দিবস । অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন বিশ্ববন্ধু সেন , অধ্যক্ষ , ত্রিপুরা বিধানসভা।

Releated Posts

কুমারঘাটে ৫ কিলোমিটার ম্যারাথন, স্বাস্থ্য সচেতনতার বার্তা রোটারি ক্লাবের

কুমারঘাট: স্বাস্থ্য ও ফিটনেসের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কুমারঘাটে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।…

ByByReshmi Debnath Aug 14, 2026

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top