বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশালগড় রেলস্টেশনের রেললাইনে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। ঘটনার পর দীর্ঘক্ষণ রেল চলাচল ব্যাহত হয় বলে অভিযোগ। প্রায় এক ঘণ্টা ধরে রেল আটকে থাকলেও ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশের উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
এদিকে, মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। কীভাবে তিনি রেললাইনে এলেন এবং দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রেলস্টেশন চত্বরে ভিড় জমে যায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত যুবকের পরিচয় শনাক্ত করার পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।



















