News Flash

Image

২১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, ধৃত এক

আগরতলা, ১৮ জুন : নেশা মুক্ত ত্রিপুরা গঠনে সাফল্য পেয়েছে আগরতলা জিআরপি। গোপন সূত্রের ভিত্তিতে বাধারঘাট রেল স্টেশনে অভিযান চালিয়ে ২১ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। সাথে এক যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।

জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর আসে বাধারঘাট রেল স্টেশনে ট্রেনে চেপে যুবক বহি:রাজ্যে গাঁজা পাচার করবেন। ওই খবরের ভিত্তিতে বাধারঘাট রেলস্টেশনে অভিযান চালিয়ে জিআরপি ২১ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন তিনি। সাথে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সাথে তিনি যোগ করেন , প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার থেকে জানা গেছে, ওই গাঁজা পাটনা এবং দিল্লি বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

Releated Posts

থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: থানসা থানসা করে থানসার পেটে লাথি মারছে তিপ্রা মথা পার্টি। জাতিগত সুড়সুড়ি দিয়ে রাজনীতি করছে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মুখ্যমন্ত্রীর সভার আগে বিশ্রামগঞ্জে উত্তেজনা, ‘গো-ব্যাক’ স্লোগানে সরগরম এলাকা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ এপ্রিল: মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিশ্রামগঞ্জে উত্তেজনার সৃষ্টি হয়। সভার প্রাকমুহূর্তে তিপ্রা মথার…

ByByReshmi Debnath Apr 9, 2026

২৮টি আসনে বিজেপির একা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্তে খুশি জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: আজ বীরচন্দ্রনগর- কলসী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াংয়ের সমর্থনে কাঠালিয়া বাজারে আয়োজিত সুবিশাল জনসভায়…

ByByReshmi Debnath Apr 9, 2026

ধর্মনগর উপনির্বাচন: বিকেল ৩টা পর্যন্ত ভোটের হার ৭০.০৯ শতাংশ

আগরতলা, ৯ এপ্রিল: উত্তর ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত মোট ৭০.০৯ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। এদিন…

ByByReshmi Debnath Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top