News Flash

  • Home
  • দেশ
  • দুর্ঘটনা নিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, সহায়তা তাঁর দফতরের
Image

দুর্ঘটনা নিয়ে পোস্ট প্রধানমন্ত্রীর, সহায়তা তাঁর দফতরের

কলকাতা, ১৭ জুন (হি. স.) : কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডলে দুঃখপ্রকাশ করেছেন তিনি।

তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনা দুঃখজনক। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা। আমি প্রার্থনা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতির বিষয়ে খোঁজ নিয়েছি। ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্ধারকার্য চলছে। রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজিও দুর্ঘটনাস্থলে যাচ্ছেন।’

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে আর্থিক অনুদানের ঘোষণা করা হয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে তাঁর দফতর। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top