News Flash

  • Home
  • দেশ
  • একগুচ্ছ কর্মসূচি নিয়ে মঙ্গলবার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপহার দেবেন কৃষকদের
Image

একগুচ্ছ কর্মসূচি নিয়ে মঙ্গলবার বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী, উপহার দেবেন কৃষকদের

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): একগুচ্ছ কর্মসূচি নিয়ে মঙ্গলবার নিজের সংসদীয় কেন্দ্র বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর, এটাই মোদীর প্রথম বারাণসী সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার বারাণসীতে পিএম-কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি প্রদান করবেন, এর ফলে ৯.২৬ কোটিরও বেশি কৃষক ২০ হাজার কোটি টাকার বেশি সুবিধা পাবেন।

এছাড়াও প্যারা এক্সটেনশন কর্মী হিসাবে কাজ করার জন্য কৃষি সখী হিসাবে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০,০০০টিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে শংসাপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক সোমবার জানিয়েছে, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান প্রমুখ। প্রসঙ্গত, ৭৩২টি কৃষি বিজ্ঞান কেন্দ্র, ১ লক্ষেরও বেশি প্রাথমিক কৃষি সমবায় সমিতি এবং সারা দেশে ৫ লক্ষ সাধারণ পরিষেবা কেন্দ্র-সহ ২.৫ কোটিরও বেশি কৃষক এই অনুষ্ঠানে যোগ দেবেন।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top