News Flash

  • Home
  • প্রধান খবর
  • হারদোই দুর্ঘটনায় নিহত ৮, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
Image

হারদোই দুর্ঘটনায় নিহত ৮, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের

হারদোই, ১২ জুন (হি. স.): ভয়াবহ দুর্ঘটনা উত্তর প্রদেশে। মঙ্গলবার গভীর রাতে ফুটপাথবাসীদের উপর উল্টে পড়ল বালি বোঝাই ট্রাক। চাপা পড়ে মৃত্যু হয় একই পরিবারের ৮ সদস্যের। গুরুতর আহত ওই পরিবারের আরও একজন। এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার গভীর রাতে কনৌজের মেহেন্দি ঘাট থেকে হারদোইয়ের দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। হারদোইয়ের কাছে এসে আচমকাই নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঝুপড়ির উপর উল্টে যায় সেটি। চাপা পড়ে একই পরিবারের ৯ জন সদস্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ট্রাকটি সরিয়ে ৮ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা। এদের একজনের অবস্থা সকটজনক। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top