News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কর-সংগ্রহের অতিরিক্ত কিস্তির অর্থ হিসেবে ১,৩৯,৭৫০ কোটি টাকা রাজ্যগুলোকে, ত্রিপুরা পেল ৯৮৯.৪৪ কোটি টাকা 
Image

কর-সংগ্রহের অতিরিক্ত কিস্তির অর্থ হিসেবে ১,৩৯,৭৫০ কোটি টাকা রাজ্যগুলোকে, ত্রিপুরা পেল ৯৮৯.৪৪ কোটি টাকা 

নয়াদিল্লি, ১১ জুন : সংগৃহীত করের শেয়ার হিসেবে রাজ্যগুলোকে নিয়মিতভাবে দেওয়া অর্থরাশির বাইরে জুন মাসে (২০২৪) কর-সংগ্রহের অতিরিক্ত কিস্তির অর্থ হিসেবে ১,৩৯,৭৫০ কোটি টাকা রাজ্যগুলোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতে রাজ্যগুলোর উন্নয়ন এবং মূলধনী খাতে ব্যয় করা ত্বরান্বিত হবে|

২০২৪-২৫ অর্থবর্ষের অন্তর্বর্তী বাজেট বরাদ্দে মোট কিস্তির অর্থরাশি হিসেবে ১২,১৮,৭৮৩ কোটি টাকার সংস্থান ধরা হয়েছিল| বর্তমান বরাদ্দের ফলে ২০২৪-২৫ অর্থবর্ষে ১০ জুন পর্যন্ত মোট ২,৭৯,৫০০ কোটি টাকা দেওয়া হল রাজ্যগুলোকে| ১০ জুন ২০২৪ পর্যন্ত বরাদ্দকৃত কিস্তির মধ্য থেকে ত্রিপুরা পেয়েছে ৯৮৯.৪৪ কোটি টাকা |

১০ জুন পর্যন্ত দেওয়া করের অতিরিক্ত কিস্তি হিসেবে অন্ধপ্রদেশ ৫৬৫৫.৭২ কোটি টাকা, অরুণাচলপ্রদেশ ২৪৫৫.৪৪ কোটি টাকা, আসাম ৪৩৭১.৩৮ কোটি টাকা, বিহার ১৪০৫৬.১২ কোটি টাকা, ছত্তিসগড় ৪৭৬১.৩০ কোটি টাকা, গোয়া ৫৩৯.৪২ কোটি টাকা, গুজরাট ৪৮৬০.৫৬ কোটি টাকা, হরিয়ানা ১৫২৭.৪৮ কোটি টাকা, হিমাচলপ্রদেশ ১১৫৯.৯২ কোটি টাকা, ঝাড়খণ্ড ৪৬২১.৫৮ কোটি টাকা, কর্ণাটক ৫০৯৬.৭২ কোটি টাকা, কেরালা ২৬৯০.২০ কোটি টাকা, মধ্যপ্রদেশ ১০৯৭০.৪৪ কোটি টাকা, মহারাষ্ট্র ৮৮২৮.০৮ কোটি টাকা, মণিপুর ১০০০.৬০ কোটি টাকা, মেঘালয় ১০৭১.৯০ কোটি টাকা, মিজোরাম ৬৯৮.৭৮ কোটি টাকা, নাগাল্যান্ড ৭৯৫.২০ কোটি টাকা, ওড়িশা ৬৩২৭.৯২ কোটি টাকা, পাঞ্জাব ২৫২৫.৩২ কোটি টাকা, রাজস্থান ৮৪২১.৩৮ কোটি টাকা, সিকিম ৫৪২.২২ কোটি টাকা, তামিলনাড়ু ৫৭০০.৪৪ কোটি টাকা, তেলেঙ্গানা ২৯৩৭.৫৮ কোটি টাকা, ত্রিপুরা ৯৮৯.৪৪ কোটি টাকা, উত্তরপ্রদেশ ২৫০৬৯.৮৮ কোটি টাকা, উত্তরাখণ্ড ১৫৬২.৪৪ কোটি টাকা, পশ্চিমবঙ্গ ১০৫১৩.৪৬ কোটি টাকা সর্বমোট ১৩৯৭৫০.৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Releated Posts

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top