News Flash

  • Home
  • Uncategorized
  • ইন্দোরে বিজেপি কার্যালয়ে আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে
Image

ইন্দোরে বিজেপি কার্যালয়ে আগুন, দমকলের চেষ্টায় এল আয়ত্তে

ইন্দোর, ১০ জুন (হি.স.): একটানা তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে তৃতীবারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন মোদী। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে রবিবার সন্ধ্যায় আনন্দে মেতে ওঠে দেশের বিভিন্ন প্রান্ত। আনন্দ উদযাপন চলছিল মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপির কার্যালয়েও। ফাটানো হচ্ছিল আতশবাজি।

আর সেই আতশবাজি পড়ানোই হল কাল। আতশবাজি থেকে আগুন ধরে গেল বিজেপির কার্যালয়ে। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল কর্মীদের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এসিপি তুষার সিং বলেছেন, আতশবাজি ফাটিয়ে আনন্দ উদযাপন করছিলেন বিজেপি কর্মীরা, সেই সময় বিজেপি অফিসের ওপরের তলায় আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top