News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টিটিএডিসি- র চাকরি পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার এক
Image

টিটিএডিসি- র চাকরি পরীক্ষার উত্তরপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: টিটিএডিসির উত্তরপত্র ফাঁস হওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম চরণ সাহা (৪২)। পিতা মৃত ননী গোপাল সাহ। তার বাড়ি রাজধানীর এডভাইজার চৌমুহনী এলাকায়।

উল্লেখ্য আজ রবিবার টিটি এডিসি প্রশাসনের অধীনে সাবজোনাল ডেপুটি অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে লোক নিয়োগের জন্য পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু তার পূর্বেই এই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় শনিবারে। পরবর্তীতে তড়িঘড়ি সেই পরীক্ষা বাতিল করা হয়। থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ জেরক্স দোকানের কর্ণধার চয়ন সাহাকে আটক করেছে।

এ বিষয়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইন্টারভিউ বোর্ডের মেম্বার প্রদীপ দেববর্মা চয়ন সাহা এবং সুজয় ঘোষ এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ তাদের দুজনকে গ্রেফতার করেছে। জানা গেছে চয়ন সাহার কাছে বোর্ড চেয়ারম্যান দাতামোহন জমাতিয়া জেরক্স করার জন্য সেই উত্তরপত্র দিয়েছিলেন। তারপরেই সেটি ফাঁস হয়ে যায় সামাজিক মাধ্যমে।

Releated Posts

ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসক সংকট, ঘণ্টার পর ঘণ্টা চিকিৎসকের অপেক্ষায় রোগীরা

কৈলাসহর, ১৪ আগস্ট: হাসপাতালে ভর্তি হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চিকিৎসক রোগী দেখতে আসছেন না—এমনই অভিযোগ উঠেছে…

ByByReshmi Debnath Aug 14, 2026

কমনওয়েথ গেইমসে স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সম্মান জানাল অসম রাইফেলস

আগরতলা, ১৪ আগস্ট: ক্রীড়াক্ষেত্রে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে আগরতলায় ত্রিপুরার কৃতী ক্রীড়াবিদ অস্মিতা দে-কে সম্মান জানাল অসম রাইফেলস।…

ByByReshmi Debnath Aug 14, 2026

কুমারঘাটে ৫ কিলোমিটার ম্যারাথন, স্বাস্থ্য সচেতনতার বার্তা রোটারি ক্লাবের

কুমারঘাট: স্বাস্থ্য ও ফিটনেসের বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কুমারঘাটে অনুষ্ঠিত হলো ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।…

ByByReshmi Debnath Aug 14, 2026

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top