News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অঙ্গনওয়ারী কেন্দ্রে ব্যক্তিগত অনুষ্ঠান সারছেন এলাকার এক জনৈক ব্যক্তি, এলাকা জুড়ে গুঞ্জন
Image

অঙ্গনওয়ারী কেন্দ্রে ব্যক্তিগত অনুষ্ঠান সারছেন এলাকার এক জনৈক ব্যক্তি, এলাকা জুড়ে গুঞ্জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন:
কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ব্রহ্মছড়া এলাকার অনিল দাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার দখল করে পারিবারিক কোনো অনুষ্ঠান করার জন্য রীতিমতো পেন্ডেল তৈরি করে নিয়েছেন ওই এলাকার জনৈক অজয় দেব। এই বিষয়টা যখন সংবাদ মাধ্যমের নজরে আসে তখন নৈতিক দায়িত্বের খাতিরে সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকার এক স্থানীয় নেতা দিলীপ মজুমদার আবার সাংবাদিকদের রক্ত চক্ষু দেখাতেও পিছপা হননি।

তবে এটা ঘটনা সংশ্লিষ্ট ওই নেতা থেকে শুরু করে নেতা বাবুর আত্মীয় পরিষ্কার ভাষায় উত্তর দিতে পারেননি কোন সেই অধিকারে তারা অঙ্গনওয়াড়ি সেন্টার ব্যবহার করে নিজেদের অনুষ্ঠান করছেন।
গোটা বিষয় নিয়ে সিডিপিও পৃথিলা প্রসন দাসের সাথে কথা বললে তিনি এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন এভাবে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করার অনুমতি দেওয়া যায় না এবং তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছেন সিডিপিও।

গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পাশাপাশি কিভাবে বা কোন সেই কারণের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি সেন্টারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা এই অনৈতিক কাজ করলেন তা কিন্তু এখন এলাকা জুড়ে রীতিমতো প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে

Releated Posts

ভিসি নির্বাচনে প্রচারের রণকৌশল চূড়ান্ত করতে বিজেপির বৈঠক

আগরতলা, ১২ সেপ্টেম্বর: ত্রিপুরার আসন্ন ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচনে প্রচারের রণকৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে প্রদেশ বিজেপি। আজ…

ByByNews Desk Sep 12, 2026

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top