News Flash

Image

কল্যাণপুরে আবারো বাইক চুরি, বাড়ছে উদ্বেগ

কল্যাণপুর, ৮ জুন: সপ্তাহ অতিক্রম হতে না হতে কল্যাণপুর থেকে দু দুটি বাইক চুরির ঘটনা সামনে এলো। 

স্বাভাবিকভাবেই ক্রমবর্ধমান বাইক ছড়িয়ে নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় সাধারণ মানুষ। চলতি মাসের ৫ তারিখ এক বাইক চুরির রেশ কাটতে না কাটতেই , আবারো কল্যাণপুরের আনন্দমেলা প্রাঙ্গণ থেকেই চুরি হলো আরেকটা বাইক। 

জানা গেছে খোয়াইয়ের জনৈক যুবক দীপন কুমার দে উনার টি আর জিরো ওয়ান সি ৫৯৯০ নম্বরের পালসার বাইক নিয়ে কল্যাণপুরের আনন্দমেলা উপভোগ করতে আসেন, তবে যথারীতি মেলা আনন্দ উপভোগ করার পর কিছুক্ষণ পর দীপন দেখতে পায় ওনার বাইক নেই অর্থাৎ বুঝতে অসুবিধা হয়নি যে বাইকটা চুরি হয়ে গেছে। 

বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে পুলিশের দ্বারস্থ হয়ে যায় খোয়াই এর যুবক। তবে পরপর বাইক চুরির পরিপ্রেক্ষিতে সার্বিকভাবে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙ্গুল উঠছে।

Releated Posts

নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি

নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় শনিবার  রাতের কোনো এক সময়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে…

ByByReshmi Debnath Jul 5, 2026

নাবালিকা নিখোঁজের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, মেয়েকে উদ্ধারের দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ পরিবার

আগরতলা, ৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া থানাধীন স্বদেশনগর এলাকায় এক নাবালিকা নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।…

ByByReshmi Debnath Jul 5, 2026

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানশ্রীর পাশে সাংসদ রাজীব ভট্টাচার্য, দিলেন আর্থিক সহায়তা

আগরতলা, ৫ জুলাই: দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রাজ্যের কন্যা মানশ্রী দেবনাথের চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Jul 5, 2026

সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top