News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অল্প বৃষ্টিতে জলমগ্ন এলাকা, দ্রুত সংস্কারের দাবি
Image

অল্প বৃষ্টিতে জলমগ্ন এলাকা, দ্রুত সংস্কারের দাবি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ জুন: আধ ঘন্টার বৃষ্টিতেই জলে একাকার কাঠালিয়া মোটরস্ট্যান্ড। যার ফলে ঘন্টা দুয়েকের জন্য ছোট মাঝারি যানবাহন চালকদের সমস্যার সম্মুখীন হতে হয়।
এই বিষয়ে যানবাহনের চালকরা বলেন, অনতিবিলম্বে যদি জল নিকাশি ড্রেনগুলি সংস্কার করা না হয় তাহলে চলতি মৌসুমের ঘন বর্ষায় যানবাহন চালকদের দুর্দশা আরও বাড়বে। তারা আরো জানান, সোনামুড়া থেকে বিলোনিয়া মোটর স্ট্যান্ড এলাকার বিস্তীর্ণ সড়ক এই সময় ১ থেকে ২ ফুট জল জমে যায়।

এই জাতীয় দৃশ্য শুধু আজকের নয়! বিগত কয়েক বছর ধরে ভারী বর্ষা হলে এমনই দৃশ্য ঘটে।
আর এতে করে দুর্ভোগের শিকার হয় ছোট মাজারি যানবাহন চালকরা। অসুবিধা ভোগ করতে হয় যাত্রী সাধারণকে।

এ নিয়ে বিগত কয়েক বছর ধরে কাঠালিয়া পূর্ত দপ্তরের কাছেও বিষয়টা জানানো হয়। জানানো হলে কয়েকদিন পর কয়েকজন শ্রমিক রেখে নামমাত্র জল নিকাশি চ্যানেলগুলি সংস্কার করে দেওয়া হয়। আবার পুনরায় আশেপাশের আবর্জনা এসে সমস্ত চ্যানেলগুলি ভর্তি হয়ে থাকে। যানচালক সহ এলাকাবাসীর দাবি, অতি দ্রুত যেন কাঠালিয়ার পিডব্লিউডি দপ্তর উদ্যোগ নিয়ে জল নিকাশি চ্যানেল সংস্কার করার উদ্যোগ গ্রহণ করে।

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top