News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুড়ি দিবসীয় নাট্য কর্মশালা সামার থিয়েটার ওয়ার্কশোপের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত
Image

কুড়ি দিবসীয় নাট্য কর্মশালা সামার থিয়েটার ওয়ার্কশোপের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ জুন: রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয় আয়োজিত  কুড়ি দিবসীয় নাট্য কর্মশালা সামার থিয়েটার ওয়ার্কশোপের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠান হল বৃহস্পতিবার। এদিন সকাল এগারোটায় ধর্মনগর অর্ধেন্দু স্মৃতিভবন মঞ্চে সমাপ্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক তথা সাংস্কৃতিক সংগঠক সমর চক্রবর্তী, উনার সাথে উপস্থিত ছিলেন উত্তর জেলার প্রাক্তন শিক্ষা অধিকারীক রিপন চক্রবর্তী সাথে ছিলেন নাট্য ব্যক্তিত্ব তথা সাংবাদিক স্বরূপ ঘোষ সান ।

এছাড়াও উপস্থিত ছিলেন এই কুড়ি দিবসীয় নাট্য প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষক তথা দিল্লী থেকে আগত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রজনীস বিস্ট । কর্মশালাটি গত ১৯ মে থেকে ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়ামে চলছিল। ধর্মনগরের বিভিন্ন বিদ্যালয়ের মোট ৭৩ জন কচিকাঁচা এই সামার থিয়েটার ওয়ার্কশপে অংশ নেয় ।খুব যত্নের সাথে শিক্ষার মাধ্যমে থিয়েটারের অঙ্গ হিসেবে এই কর্মশালায় আগত কচিকাঁচাদের নাট্যশিক্ষা প্রদান করেন কর্মশালার প্রশিক্ষক গন।

এই কর্মশালার মূল প্রশিক্ষক দিল্লী থেকে আগত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রজনীস বিস্টের সাথে  আরো উপস্থিত ছিলেন মণিপুর থেকে আগত হিরম রবীন্দ্র সিং ও পূজা সেন।  গোটা প্রশিক্ষণ শিবিরর কর্ডিনেটরের দায়িত্বে ছিলেন কৌস্তুভ চক্রবর্তী।

বৃহস্পতিবার কর্মশালার সমাপ্তি অনুষ্ঠানে কর্মশালা থেকে তৈরি মোট পাঁচটি নাটক মঞ্চে পরিবেশিত হয়। পাশাপাশি এই দিন উপস্থিত কচিকাঁচাদের মধ্যে বেশ উৎসাহ করিলক্ষিত হয়। তাদের পরিবেশিত নাটক গুলো উপস্থিত সকলের মনকেড়ে নেয়। তারা নাটকের মাধ্যমে করোনা কালীন পরিস্থিতির সাথে সাথে শিশু মনের উপর অভিভাবকদের নানান চাপের কথা তুলে ধরেন। এই দিনের প্রতিটি নাটকেই ছিল শিক্ষনীয়।

Releated Posts

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top