News Flash

Image

৬ জুন কালো দিবস পালন করলো আমরা বাঙালী দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন: আজ শিবনগরস্থিত আমরা বাঙালী রাজ্য কার্যালয়ে ১৯৮০ সালের ৬ জুনের দাঙ্গার দিনটিকে প্রতি বছরের ন্যায় এবারো  কালো দিবস হিসেবে পালন করা হয়। প্রতি বছর ন্যায় এবারেও এই দিনটিতে দাঙ্গায় নিহত স্বজন হারানোদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য সচিব  গৌরাঙ্গ রুদ্র পাল, প্রচার সচিব দুলাল ঘোষ,অশোক দাস ও অন্যান্য নেতৃত্ব।

রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল বলেন ১৯৮০ সালের ৬ই জুন টিএনভি নামক ঘাতক বাহিনী নিরীহ বাঙালীদের উপর বর্বরোচিত আক্রমণ এনে লাখ লাখ বাঙালীকে হত্যা করে। ১৯৮০ সালের ৬ জুনের দাঙ্গা রাজ্যের জাতি জনজাতির মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনকে চিরদিনের মতো ফাটল ধরিয়ে দেয়। এটি গণহত্যা বাঙালী নিধন দিয়ে শুরু হলেও পরবর্তীকালে বাঙালীরাও বাঁচার জন্য প্রতিরোধ গড়ে তোলেন।

যার ফলে ত্রিপুরা রাজ্যে এক ভ্রাতৃঘাতী দাঙ্গায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়। কিন্তু দাঙ্গার পরবর্তী সময়ে আমরা বাঙালী দল এই দাঙ্গার মূল ষড়যন্ত্রীকারীদের চিহ্নিত করার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি করে আসছে। কিন্তু তার কোনো সুরাহা হয়নি।

Releated Posts

এক মাস পর বিদ্যুৎ ফিরল বালুচড়া-মাতামবাড়িতে, স্বস্তিতে প্রায় ৫০০ পরিবার

কাঠালিয়া, ৬ মেঃ দীর্ঘ একমাস অন্ধকারে কাটানোর পর অবশেষে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলো কাঠালিয়া ব্লকের বালুচড়া ও মাতামবাড়ি…

ByByTaniya Chakraborty May 6, 2026

ইন্দ্রনগরে ছিনতাই কাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার স্বর্ণের চেইন

আগরতলা, ৬ মে : ইন্দ্রনগর এলাকায় ছিনতাই কাণ্ডে বড়সড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। এক মহিলার কাছ থেকে…

ByByTaniya Chakraborty May 6, 2026

দরিদ্র ছাত্রের পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি, মানবিক উদ্যোগে প্রশংসার ঝড়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ মেঃ চড়িলাম ব্লকের মধ্য ব্রজপুর এলাকার এক দরিদ্র চতুর্থ শ্রেণির ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার…

ByByReshmi Debnath May 6, 2026

দিব্যাঙ্গ কন্যার চিকিৎসায় সর্বস্বান্ত পরিবার, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের আবেদন

আগরতলা, ৬ মে: দিব্যাঙ্গ কন্যার চিকিৎসার জন্য সর্বস্ব হারিয়ে এখন চরম সংকটে পড়েছেন এক অসহায় পরিবার। মুখ্যমন্ত্রীর কাছে…

ByByTaniya Chakraborty May 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top