News Flash

Image

বিদ্যালয়ের চুরি যাওয়া সামগ্রী সহ আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন: বিদ্যালয়ের চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। উল্লেখ্য, গত ২৭শে মে রাত্রিবেলায় একদল চোর সুযোগ বুঝে হানা দেয় মনু ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। চোরের দল হানা দিয়ে বিদ্যালয়ের বেশ কয়েকটি কম্পিউটার, সিলিং ফ্যান, সিসি ক্যামেরা এবং সিসি ক্যামেরার মনিটর চুরি করে নিয়ে যায়।

এই চুরি কাণ্ডের বিষয়ে গত ২৮ মে মনু ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনুবাজার থানা একটি লিখিত অভিযোগ দাখিল করেন। মামলা হতে পেয়ে মনুবাজার থানার পুলিশ মামলা লিপিবদ্ধ করে তদন্তে নেমে গতকাল অর্থাৎ বুধবার রাতে মনুবাজার থানার ওসি বিষ্ণুপদ ভৌমিক মনু বাজার এলাকার একটি বাড়ি থেকে চুরি যাওয়া সামগ্রীগুলো উদ্ধার করেছে।

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top