বিশ্ব পরিবেশ দিবস : নবনির্বা‌চিত সাংসদের বাড়িতে গাছের চারা রোপণ এমএসএফর-এর

রামকৃষ্ণনগর (অসম), ৫ জুন (হি.স.) : বিশ্ব প‌রি‌বেশ দিবস উপল‌ক্ষ্যে আজ বুধবার করিমগঞ্জের নবনির্বা‌চিত সাংসদ কৃপানাথ মালাহের আহ্বানে তাঁর বাড়িতে গাছের চারা রোপণ করেছেন ইসা‌লিম ছাত্র সংগঠন এমএসএফ-এর বরাকভ্যালি জো‌নের কর্মকর্তারা।

এদিন তাঁরা সাংস‌দকে সঙ্গে নিয়ে তাঁর বা‌ড়ি‌তে বেশ কয়কেটি ঔষধি গাছের চারা রোপণ ক‌রেছেন। এর পর এমএসএফ-এর কর্মকর্তারা রাতাবা‌ড়ি থানা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠা‌নেও গা‌ছের চারা রোপণ ক‌রেন।

ছাত্রনেতা বদরুল হক সবাইকে বেশি ক‌রে গাছ লাগা‌নোর আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব উষ্ণায়‌নের হাত থে‌কে বাঁচ‌তে হ‌লে গা‌ছের বিকল্প নেই। গাছের চারা রোপণ কার্যক্রমে ছিলেন কাইজার হুসেন, আবুল কালাম বাহার, জয়নাল উদ্দিন, কাবিল আহমেদ, দেলোয়ার হোসেন, ওসমান আলি প্রমুখ।