News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটগণনার দিন বড় ধাক্কা, সেনসেক্স পড়লো ৬ হাজার পয়েন্ট
Image

ভোটগণনার দিন বড় ধাক্কা, সেনসেক্স পড়লো ৬ হাজার পয়েন্ট

মুম্বই, ৪ জুন (হি. স.): সোমবারের বিপুল উত্থানের পরে ভারতীয় শেয়ার বাজার মঙ্গলবার প্রায় ৬ হাজার পয়েন্ট পড়ে গেছে। বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি৫০-ও অনেক পয়েন্ট কমে গিয়েছে দুপুর সাড়ে ১২টার মধ্যে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ শুরু হতেই বড়সড় ধস নামে শেয়ার বাজারে। গণনা শুরু হতেই ব্যাপক লোকসান হয় বম্বে স্টক এক্সচেঞ্জে। এদিন বাজার খুলতেই ২ হাজার পয়েন্টেরও বেশি পড়ে যায় সেনসেক্সের সূচক। ২ শতাংশ কমে নিফটিও। উল্লেখ্য, অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে শনিবার। তার পর থেকেই প্রকাশ্যে এসেছে একের পর এক এক্সিট পোলের ফলাফল। সব এক্সিট পোলেই বিরাট ব্যবধানে এগিয়ে থেকে সরকার গড়ার দৌড়ে এনডিএ। তাতেই একলাফে ২ হাজার পয়েন্টেরও বেশি বেড়ে গিয়েছিল সেনসেক্স। সর্বকালের সেরা সূচক ছুঁয়ে ফেলেছিল। নজির গড়েছিল নিফটির সূচকও। কিন্তু মঙ্গলবার সকালে বাজার খোলার পর থেকেই নিম্নমুখী সেনসেক্স।

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top