News Flash

  • Home
  • প্রধান খবর
  • এগিয়ে আসছে আত্মসমর্পণের দিন, কেজরির আর্জির জরুরি শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট
Image

এগিয়ে আসছে আত্মসমর্পণের দিন, কেজরির আর্জির জরুরি শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৭-দিন বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।জরুরি ভিত্তিতে কেজরিওয়ালের এই আবেদন শুনানির জন্য শীর্ষ আদালতে উল্লেখ করেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। কিন্তু, কেজরিওয়ালের আর্জির জরুরি শুনানিতে নারাজ সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, স্বাস্থ্য সংক্রান্ত কারণে অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৭ দিন বাড়াতে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছেন। আবগারি দুর্নীতি মামলায় ধৃত কেজরিওয়ালকে সুপ্রিম কোর্ট পয়লা জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল এবং ২ জুন তাঁকে আবার আত্মসমর্পণ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু, এই অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও ৭ দিন বাড়ানোর আবেদন জানিয়েছেন কেজরিওয়াল।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top