News Flash

  • Home
  • দিনের খবর
  • রেখাকে দেখে মনে হয় মা দুর্গার পুজারি, বাহাদুর বেটি: মোদী
Image

রেখাকে দেখে মনে হয় মা দুর্গার পুজারি, বাহাদুর বেটি: মোদী

উত্তর ২৪ পরগনা, ২৮ মে (হি. স.): রেখাকে দেখে মনে হয় মা দুর্গার পুজারি রেখা। শাহজাহান শেখদের মতো নেতাদের সাহস যাতে না বাড়ে, তার জন্য রেখার জেতা অত্যন্ত প্রয়োজনীয়। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রর প্রশংসা করে মঙ্গলবার নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বলেন।

মোদী বলেন, ‘‘সন্দেশখালির মহিলারা বিচার চাইলে সেই মহিলাদেরই টার্গেট করেছে তৃণমূল। বসিরহাটের প্রার্থী রেখা পাত্র কত সুন্দর ভাষণ দিয়েছেন। তৃণমূলের এ রকম কোনও নেতা নেই। এক জন গরিবের মেয়েকে কী ভাবে সাংসদে পাঠাতে বিজেপি এত বড় পদক্ষেপ করল, তা দেশবাসী দেখল।

প্রধানমন্ত্রী বলেন, “আমার বিশ্বাস তিনি নারীশক্তির লড়াই করছেন। আমি ওঁর সাহসকে কুর্ণিশ জানাচ্ছি। তৃণমূল মাকে ভয় দেখিয়েছে, মাটিকে অপমান করেছে। বাহাদুর বোটি রেখাকে জেতাতে হবে।’’

মোদী বলেন, ‘‘নারীদের শক্তিশালী করতে হবে। মহিলাদের নামে পাকা বাড়ি দিচ্ছে মোদী। মা-বোনেদের চালের চিন্তাও করতে হবে না। মোদী আপনাদের বিদ্যুৎ বিল শূন্য করে দেবে। তার জন্য প্রকল্প শুরু হয়েছে। যাঁরা আবেদন করবেন তাঁদের বাড়িতে সৌর প্যানেল বসানোর জন্য ৭৫ হাজার টাকা দেওয়া হবে। অতিরিক্ত বিদ্যুৎ সরকার কিনে নেবে।’’

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top