News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৮ মে:
লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা না হলেও রাজ্যের বিভিন্ন স্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি সফর অব্যাহত রয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়েই প্রদেশ কংগ্রেস সভাপতির এই সফর।

রেমেলের প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা উত্তর জেলা সফর সম্পন্ন করেন। কংগ্রেস সভাপতি আশীষ সাহা ছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি এডভোকেট অজিত দাস, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস এর সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ পাল, বিশিষ্ট কংগ্রেস নেতা কেবল কান্তি নন্দী এবং জেলা কংগ্রেস ও ব্লক কংগ্রেস নেতৃবৃন্দ।

সফরকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন এই নিয়ে ৫২ টি ব্লক তিনি পর্যবেক্ষণ করে নিয়েছেন এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা কথা বলেছেন।

তিনি রাজ্যের দুটি লোকসভা আসনে ইন্ডিয়া জোটকে যারা সমর্থন করেছেন এবং ইন্ডিয়া জোটকে সমর্থনের করার কাজে এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস নিজেদের ভালো ফল করবে বলে তিনি আশাবাদী এবং পঞ্চায়েত নির্বাচনের কংগ্রেসকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার জন্য বিভিন্ন এলাকা পরিদর্শনে যান।

প্রদেশ কংগ্রেস সভাপতি আরো বলেন,   শান্তিরবাজার, করবুক, ছামনু, ছৈলেংটা এমনকি কাঞ্চনপুর পর্যন্ত পরিদর্শন করে উপলব্ধি করতে পেরেছেন যে পাহাড়ে খাদ্যের অভাব। মানুষ  সমতলে নেমে আসছে খাদ্যের যোগান করতে। বর্তমান শাসনের জবাব দিতে কংগ্রেসকে বিকল্প হিসেবে বেছে নিতে আহ্বান জানান প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top