News Flash

  • Home
  • দেশ
  • ৪ জুন নবীনবাবু আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি প্রাক্তন হয়ে যাবেন : অমিত শাহ
Image

৪ জুন নবীনবাবু আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি প্রাক্তন হয়ে যাবেন : অমিত শাহ

ভদ্রক, ২৮ মে (হি.স.): ওডিশায় লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপি দারুণ ফল করবে বলে আশা ব্যক্ত করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেছেন, “৬ দফার ভোট শেষ হয়েছে, আমার কাছে ৫ দফা পর্যন্ত রিপোর্ট আছে। এই ৫ দফার ভোটে নরেন্দ্র মোদী ৩১০টি আসনে জয়ী হয়েছেন। আমাদের ষষ্ঠ-সপ্তম দফায় ৪০০ পার হতে হবে, এর পাশাপাশি ওডিশাতেও বিজেপি সরকার গঠন করতে হবে।”

মঙ্গলবার ওডিশার ভদ্রকের নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “ওডিশায় ৭৫-এর বেশি আসন দিয়ে আমাদের আশীর্বাদ করুন এবং এখানে ”ডাবল-ইঞ্জিন” সরকার নিশ্চিত করুন। ওডিশায় জমকালো জয় হবে বিজেপির। ৪ জুন নবীনবাবু আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি ”প্রাক্তন মুখ্যমন্ত্রী” হবেন।”

অমিত শাহ আরও বলেছেন, “ওড়িশার এমন একজন মুখ্যমন্ত্রী প্রাপ্য যিনি ওড়িয়া, যিনি তরুণ এবং যিনি ভগবান জগন্নাথের ভক্ত। বিজেপি জিতবে, ২৫ বছর পর ওডিশা পাবে একজন ওড়িয়ার মুখ্যমন্ত্রী!” শাহ এও বলেন, “আমাদের ওডিশা দেশের অন্যতম সমৃদ্ধ রাজ্য, কিন্তু ওডিশার মানুষ দরিদ্রের মধ্যে সবচেয়ে দরিদ্র এবং এর জন্য দায়ী নবীন বাবু। ওডিশা জুড়ে লক্ষ লক্ষ যুবক নিজেদের বৃদ্ধ বাবা-মাকে ছেড়ে দেশের অন্যত্র কাজ করতে যায়। একবার বিজেপি সরকার গঠন করুন, আমরা ওড়িশাতেই শিল্প স্থাপন করব।”

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top